শেয়ারFacebookWhatsApp

উমাইয়াদের রাজধানী কোথায় ছিল ?

উত্তর: উমাইয়াদের রাজধানী ছিল বর্তমান সিরিয়ার দামেস্কে ।

HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল

উমাইয়াদের রাজধানী কোথায় ছিল ?

উদ্দীপক

রহিম মিয়া বলা চলে জোরপূর্বক শীতলপুর গ্রামে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। মানুষকে আকৃষ্ট করার অপূর্ব ক্ষমতা ছিল তাঁর। তিনি গ্রামের অনেক উন্নতি সাধন করেন। তিনি ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ । তাঁর মৃত্যুর পর তাঁর বংশীয় শাসন কায়েম রাখার জন্য মৃত্যুর পূর্বে তার পুত্র আকবরকে গ্রামের ক্ষমতার ভার দিয়ে যান ।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

উমাইয়াদের রাজধানী ছিল বর্তমান সিরিয়ার দামেস্কে ।

উত্তর

হাজ্জাজ বিন ইউসুফ একজন শ্রেষ্ঠ উমাইয়া প্রশাসক। উমাইয়া শাসন সুরক্ষায় তিনি অনন্য অবদান রেখে বিখ্যাত হয়ে আছেন । উমাইয়া শাসনামলের বিভিন্ন সময়ে হাজ্জাজ বিন ইউসুফ হেজাজ, ইরাক ও পূর্বাঞ্চলের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি ভারতবর্ষের সিন্ধুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল জয় করেন। তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কার ও কৃষি উন্নয়নে ভূমিকা পালন করেন। তার পৃষ্ঠপোষকতায় শিল্প, শিক্ষা ও সংস্কৃতির যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। এছাড়া তিনি আরবি বর্ণমালায় হরকত সংযোজন করেন, যা তাকে ইতিহাসে বিখ্যাত করেছে ।

উত্তর

উদ্দীপকটিতে আমার পঠিত উমাইয়া খলিফা মুয়াবিয়া (রা)-এর ইঙ্গিত রয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারি ছিলেন মুয়াবিয়া (রা)। তিনি ছিলেন উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তক । দুমাতুল জন্দলের সালিশি বৈঠকে বিশ্বাসঘাতকতা করে তিনি ক্ষমতায় আরোহণ করেছিলেন। উদ্দীপকের রহিম মিয়ার মধ্যে এ বিষয়গুলোর প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকের রহিম মিয়া জোরপূর্বক শীতলপুর গ্রামে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। মানুষকে আকৃষ্ট করার অপূর্ব ক্ষমতা ছিল তার। তিনি গ্রামের অনেক উন্নতি সাধন করেন। তিনি ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ। তার মৃত্যুর পর তার বংশীয় শাসন কায়েম রাখার জন্য মৃত্যুর পূর্বে তার পুত্র আকবরকে গ্রামের ক্ষমতার ভার দিয়ে যান। মুয়াবিয়া (রা)-এর ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষ করা যায়। ৬৫৭ খ্রিস্টাব্দে আলি (রা) ও মুয়াবিয়া (রা)-এর মধ্যে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হযরত আলি (রা) এর প্রচণ্ড আক্রমণে মুয়াবিয়ার পরাজয় যখন অনিবার্য, তখন তার সেনাপতি ও উপদেষ্টা আমার ইবনুল আসের পরামর্শে যুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এজন্য মুয়াবিয়া কালিমার পতাকা শীর্ষে উঠিয়েও বর্ণার মাথায় পবিত্র কুরআান উত্তোলন করে তিনি সন্ধির আহ্বান জানান। পরবর্তী সময়ে হযরত আলি (রা), আবু মুসা আল আশারি এবং মুয়াবিয়া আমর ইবনুল আসকে মধ্যস্ততাকারী নিযুক্ত করে সালিশে বসেন। কিন্তু আমর ইবনুল আস বিশ্বাসঘাতকতা করে মুয়াবিয়াকে খলিফা ঘোষণা করেন। তিনি একজন ধূর্ত রাজনীতিবিদ ছিলেন। জনগণকে আকৃষ্ট করার জন্য নিজের জীবন বিনয় ও সংযতভাবে কাটাতেন । মৃত্যুর আগে তিনি বিখ্যাত কূটনীতিবিদ মুগীরা বিন শুবার প্ররোচনায় পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করেন। এ মনোনয়নের মাধ্যমেই উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তন হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকটিতে খলিফা মুয়াবিয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

কূটকৌশল অবলম্বন করে খিলাফতে আরোহণ করলেও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মুয়াবিয়া অনন্য কৃতিত্বের অধিকারী ছিলেন। মুয়াবিয়া আরব বিশ্বে প্রচলিত বহু গতানুগতিক ব্যবস্থা বিলোপ সাধন করেন। শুধু তাই নয় তিনি রোমান শাসন ব্যবস্থার ভিত্তিতে একটি স্থায়ী ও সুসংহত শাসন ব্যবস্থা গড়ে তোলেন। উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। উদ্দীপকের শাসক কূটকৌশলের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করলেও শাসন ব্যবস্থায় বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠা করেন। তাই তিনি শাসক হিসেবে সফলতা অর্জন করেন। খলিফা মুয়াবিয়া ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে সফলতা অর্জন করেন। খলিফা মুয়াবিয়া পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী নিয়োগের মাধ্যমে আরবে প্রচলিত শাসন রীতির পরিবর্তন করেন। তিনি খুলাফায়ে রাশেদিন যুগের মজলিশ-উস-শুরা বাতিল করে নিজ নিয়ন্ত্রণাধীন আমলাতন্ত্রের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করেন। শাসন কাজের সুবিধার জন্য তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সচিবালয় প্রতিষ্ঠা করেন। এতে সুষ্টুভাবে সরকারি দলিল-দস্তাবেজ সংরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সম্ভব হতো। খলিফা মুয়াবিয়া সুযোগ্য তিনজন প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করেছিলেন। আমর ইবনুল আসকে মিসরে, মুগিরা ইবনে শুবাকে কুফায় এবং জিয়াদ বিন আবিহকে বসরায় নিয়োগ দেন। এই তিনজন সেরা রাজনৈতিক মেধা ছিলেন ঐতিহাসিকভাবে তা প্রমাণিত। খলিফা মুয়াবিয়া কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের লিখিত সংযোগ সাধনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এজন্য তিনি 'দিওয়ান আল খাতাম' নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করেন। এর ফলে সরকারি হুকুমনামা ও চিঠি-পত্রাদির জালিয়াতি ও বিকৃতি রোধ করা সম্ভব হয় । খলিফা রাজস্ব আদায়ের জন্য 'দিওয়ান আল খারাজ' নামে একটি নতুন বিভাগ সৃষ্টি করেন। প্রাদেশিক গভর্নররা প্রদেশের ব্যয় মিটিয়ে বাকি যে অর্থ পাঠাতেন, তা মূলত এ বিভাগেই এসে জমা হতো। মুসলিম শাসকদের মধ্যে খলিফা মুয়াবিয়াই প্রথম ডাক বিভাগ প্রতিষ্ঠা করেন। এটি সরকারের সংবাদ আদান-প্রদানের কাজ করত। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, খলিফা মুয়াবিয়া যেভাবেই শাসক হন না কেন, প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে তিনি ইতিহাসে একজন সফল শাসকের স্থান দখল করে আছেন।
HSCIslamic History 1st paperChapter 4 : উমাইয়া খিলাফতদিনাজপুর সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো"- কথাটি শাহরিয়ার তুষার ছোট বেলা থেকেই গভীরভাবে বিশ্বাস করতেন। তিনি ছাত্রজীবনে ছিলেন তুখোড় ছাত্রনেতা। দেশের প্রধানমন্ত্রী মেধাবী তুষারের গুণে মুগ্ধ হয়ে তার সাথে নিজ মেয়ের বিয়ে দেন। অনেক দামি দামি স্বর্ণালংকার দেন মেয়েকে। জনগণের ব্যাপক সমর্থনে তুষার এবার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি তার স্ত্রীকে আদেশ দিলেন, তাঁর পিতার দেয়া দামি দামি স্বর্ণালংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে কেননা ওগুলো জনগণের টাকায় কেনা ছিল। তবে তাঁর গৃহীত নীতি, তাঁর বংশের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল।

Rajshahi · 2017

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?
উদ্দীপকে শাহরিয়ার তুষারের সাথে উমাইয়া যুগের কোন খলিফার চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
তিনি কি উমাইয়া খিলাফত পতনের জন্য দায়ী ছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

রাজা ধর্মপাল রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করেছিলেন। তবে তার পুত্র দেবপাল ক্ষমতায় আরোহণ করে রাজ্য বিস্তারে মনোযোগী হন। তিনি পূর্ব ও দক্ষিণে অনেকগুলো সফল অভিযানের মাধ্যমে বিশাল পাল সাম্রাজ্য গড়ে তোলেন। দেবপালের প্রতিটি অভিযানে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন তার দুইজন বিশ্বস্ত মন্ত্রী ও কিছুসংখ্যক দক্ষ সেনাপতি।

Dhaka · 2017

কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?
খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে খলিফা আব্দুল মালিকের কোন কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাজা দেবপালের মতোই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক শ্রেষ্ঠ বিজেতা ছিলেন- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

রাজা আলমগীর তার সাম্রাজ্যে ব্যাপক সংস্কার সাধন করেন। কেন্দ্রিয় টাকশাল স্থাপন করে নির্দিষ্ট মানের মুদ্রা চালু করেন। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। প্রচলিত ডাক ব্যবস্থাকে আধুনিকীকরণ করেন। সাম্রাজ্যের সৌন্দর্যবৃদ্ধির জন্য সুরম্য প্রাসাদ, নান্দনিক স্মৃতিফলক প্রভৃতি নির্মাণ করেন, যা সকলের দৃষ্টি কাড়ে। এভাবে স্থাপত্য শিল্পের বিকাশে তিনি অনবদ্য ভূমিকা রাখেন।

Dhaka · 2017

'কুব্বাতুস-সাখরা' কী?
খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।
উদ্দীপকের রাজা আলমগীরের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুরূপ- ব্যাখ্যা করো।
স্থাপত্য শিল্পের উন্নয়নে উদ্দীপকের রাজার তুলনায় আব্দুল মালিকের কৃতিত্ব ছিল অনেক বেশি- উক্তিটির যথার্থতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

গাজান খান সিংহাসনে আরোহণ করে পূর্বসূরিদের সকল অন্যায় নীতি পরিহার করেন। ধর্মপ্রাণ এই শাসক শাসনকার্যে পূর্ণ ইসলামি রীতিনীতি পুনঃস্থাপন করেন। রাজস্ব ব্যবস্থায় সংস্কার সাধন করে তিনি অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেন।

Rajshahi · 2018

ডোম-অব-দি রক কী?
কাকে কেন, রাজেন্দ্র বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
'উক্ত খলিফার শাসন নীতি ছিল জনকল্যাণমুখী – বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তার দক্ষ ও দুর্ধর্ষ সেনাপতিদের নিপুণতায় তিনি বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। পরবর্তীতে মোঙ্গলগণ মধ্য এশিয়া, বাগদাদ ও ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করে।

Rajshahi · 2018

উমাইয়াদের শেষ খলিফা কে ছিলেন?
মুয়াবিয়াকে (রা) আরবের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের চেঙ্গিস খানের সাথে কোন উমাইয়া খলিফার পানি কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উক্ত খলিফার তিনজন সেনাপতির কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

'প্রত্যয়' ক্রিকেট অঙ্গনে একটি উদীয়মান ও শক্তিশালী ক্রীড়া সংঘ। সম্প্রতি তালাত আজিজ ক্রীড়া সংঘের নেতৃত্ব লাভ করেছে। তার নেতৃত্বে প্রত্যয় ক্রীড়া সংঘ দেশে ও দেশের বাইরে একের পর এক শিরোপা অর্জন করে চলছে। তালাত আজিজের দলে আছে বিশ্ব বরেণ্য কিছু ক্রিকেটার। তালাত আজিজের দূরদর্শী নেতৃত্বে ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্যে প্রত্যয় ক্রীড়া সংঘটি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে মূল্যবান ও মর্যাদা সম্পন্ন শিরোপা ছিনিয়ে আনছে। অবশ্য সংঘের পূববর্তী অধিনায়ক রাহাত আলীর অবদানও এক্ষেত্রে কম নয়। তিনি একটি প্রশিক্ষিত, সুসংগঠিত ও সুনিপুণ দল এবং অনুকূল পরিবেশ তালাত আজিজের হাতে তুলে দিয়ে যান।

Dhaka · 2018

উমাইয়া সাধু কে?
আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত তালাত আজিজের সাথে উমাইয়া শাসক আল ওয়ালিদ বিন আবদুল মালিকের মিলের ক্ষেত্র কোনটি? ব্যাখ্যা করো।
'সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া 'শাসক আবদুল মালিকের অবদান অভিন্ন'— উক্তিটির যথার্থতা নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।