শেয়ারFacebookWhatsApp

কাকে এবং কেন 'রাজেন্দ্র' বলা হয় ? ব্যাখ্যা করো ।

উত্তর: উমাইয়া খলিফা আবদুল মালিকের চারজন পুত্র তার মৃত্যু পরবর্তী সময়ে উমাইয়া খলিফা নির্বাচিত হওয়ায় আবদুল মালিক রাজেন্দ্র বা Father of kings নামে পরিচিত ছিলেন । ৬৮৫ খ্রিষ্টাব্দে আবদুল মালিক উমাইয়া সিংহাসনে আরোহণ করেন। ৭০৫ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পুত্র ওয়ালিদ (৭০৫-১৫ খ্রি.), সুলায়মান (৭১৫-১৭ খ্রি.), দ্বিতীয় ইয়াজিদ (৭২০-২৪ খ্রি.) এবং হিশাম (৭২৪-৪৩ খ্রি.) উমাইয়া সিংহাসনে আরোহণ করেন। এজন্য আবদুল মালিককে রাজেন্দ্র বা Father of kings বলা হয় ।

HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল

কাকে এবং কেন 'রাজেন্দ্র' বলা হয় ? ব্যাখ্যা করো ।

উদ্দীপক

বাংলাদেশের ফুটবল জগতে আবাহনী স্পোর্টিং ক্লাব অত্যন্ত সুপরিচিত । ক্লাবটি আবির্ভূত হয়ে একের পর এক শিরোপা জিততে শুরু করে। দেশের বিভিন্ন অঞ্চলের নামকরা কয়েকজন অভিজ্ঞ ও চৌকশ খেলোয়াড়ের হাত ধরে দেশি-বিদেশি শিরোপা জয় করতে সক্ষম হয়। বর্তমান অধিনায়কের দূরদর্শী নেতৃত্বে ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্যে আবাহনী স্পোর্টিং ক্লাবটি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে মূল্যবান ও মর্যাদাসম্পন্ন শিরোপা ছিনিয়ে আনতে সক্ষম হয়। অবশ্যই এসব জয়ের পেছনে বর্তমান অধিনায়কের চেয়ে পূর্বের অধিনায়কের ভূমিকাও কম নয়। কেননা বর্তমান অধিনায়ক একটি সুসংগঠিত দল পেয়েছিলেন ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হলেন মুয়াবিয়া।

উত্তর

উমাইয়া খলিফা আবদুল মালিকের চারজন পুত্র তার মৃত্যু পরবর্তী সময়ে উমাইয়া খলিফা নির্বাচিত হওয়ায় আবদুল মালিক রাজেন্দ্র বা Father of kings নামে পরিচিত ছিলেন । ৬৮৫ খ্রিষ্টাব্দে আবদুল মালিক উমাইয়া সিংহাসনে আরোহণ করেন। ৭০৫ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পুত্র ওয়ালিদ (৭০৫-১৫ খ্রি.), সুলায়মান (৭১৫-১৭ খ্রি.), দ্বিতীয় ইয়াজিদ (৭২০-২৪ খ্রি.) এবং হিশাম (৭২৪-৪৩ খ্রি.) উমাইয়া সিংহাসনে আরোহণ করেন। এজন্য আবদুল মালিককে রাজেন্দ্র বা Father of kings বলা হয় ।

উত্তর

একটি সংগঠিত সেনাবাহিনী পাওয়ার দিক থেকে উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে আল ওয়ালিদের মিল করা যেতে পারে। খলিফা আল ওয়ালিদ তার পিতা আবদুল মালিকের মতো একজন সুযোগ্য শাসক ছিলেন। ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে তার নাম স্মরণীয় হয়ে আছে । তার শাসনকালে (৭০৫-৭১৫ খ্রি.) এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে খিলাফত সম্প্রসারিত হয়। এসব অঞ্চলে বিজয়াভিযান সফল করার ক্ষেত্রে তার কয়েকজন দক্ষ সেনাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । উদ্দীপকেও এরূপ বিষয় বর্ণিত হয়েছে । উদ্দীপকে বলা হয়েছে, বর্তমান অধিনায়কের নেতৃত্বে ফুটবল অঙ্গনের উদীয়মান ও শক্তিশালী ক্রীড়া সংঘ 'আবাহনী স্পোর্টিং ক্লাব' দেশে ও দেশের বাইরে বহু শিরোপা অর্জন করে। খলিফা আল ওয়ালিদের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। তার শাসনকালে তিনি হাজ্জাজ বিন ইউসুফ, কোতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসায়েরের মতো রণকৌশলী সেনাপতির সাহায্য লাভ করেছিলেন । তাদের অসাধারণ শৌর্যবীর্য এবং অক্লান্ত চেষ্টার ফলে নতুন নতুন অঞ্চলে আরব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কোতায়বা বিন মুসলিম মধ্য এশিয়ায় ইসলামের পতাকা উড্ডীন করেন। মুসা বিন নুসাইর উত্তর আফ্রিকা, তারিক বিন জিয়াদ স্পেন এবং হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে মুহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু ও মুলতান জয় করে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণ করেন। এভাবে খলিফা আল ওয়ালিদের সাম্রাজ্য আটলান্টিক থেকে পিরেনিজ, ভারতবর্ষের সিন্ধু থেকে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের বর্তমান অধিনায়কের নেতৃত্বে শিরোপা বিজয়ের সাথে খলিফা আল ওয়ালিদের রাজ্য বিজয়ের ক্ষেত্রে সুসংগঠিত সেনাবাহিনী পাওয়ার দিকটির সাদৃশ্য রয়েছে ।

উত্তর

খলিফা আবদুল মালিকের স্থিতিশীল সাম্রাজ্য খলিফা আল ওয়ালিদের বিজয়ের পথকে সহজ করে দিয়েছিল । আবদুল মালিক ছিলেন অসাধারণ প্রতিভাসম্পন্ন খলিফা। ক্ষমতায় আরোহণ করে তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, রাজ্য বিস্তার ও শাসনতান্ত্রিক সংস্কার করে উমাইয়া সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন। এজন্য তাকে উমাইয়া খিলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। তার প্রতিষ্ঠিত শাসনব্যবস্থার ফলে পরবর্তী উমাইয়া শাসকদের শাসন পরিচালনা সহজ হয়েছিল । উদ্দীপকে উল্লেখিত ঘটনায় এমন চিত্রই ফুটে উঠেছে । উদ্দীপকে বলা হয়েছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ববর্তী অধিনায়ক একটি সংগঠিত দল গঠন করেন। এই দলের অধিনায়কত্ব পাওয়ার ফলেই বর্তমান অধিনায়ক দেশ এবং বিদেশের অসংখ্য শিরোপা জয় করতে সক্ষম হন । অনুরূপভাবে খলিফা আবদুল মালিক সাম্রাজ্যের বিদ্রোহ দমন করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। রাজস্বব্যবস্থার সংস্কার করে সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত মজবুত করেন। মৃত্যুর আগে তিনি তার পুত্র খলিফা আল ওয়ালিদের জন্য একটি বিদ্রোহমুক্ত সাম্রাজ্য, দক্ষ প্রশাসন, অঢেল সম্পদ এবং অপরাজেয় সেনাবাহিনী রেখে যান। এরূপ একটি সাম্রাজ্য লাভ করার কারণেই খলিফা আল ওয়ালিদের পক্ষে তা সম্প্রসারণ করা সম্ভব হয়েছিল । উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, খলিফা আবদুল মালিকের রেখে যাওয়া সুসংগঠিত সাম্রাজ্যের জন্যই আল ওয়ালিদ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল।
HSCIslamic History 1st paperChapter 4 : উমাইয়া খিলাফতসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো"- কথাটি শাহরিয়ার তুষার ছোট বেলা থেকেই গভীরভাবে বিশ্বাস করতেন। তিনি ছাত্রজীবনে ছিলেন তুখোড় ছাত্রনেতা। দেশের প্রধানমন্ত্রী মেধাবী তুষারের গুণে মুগ্ধ হয়ে তার সাথে নিজ মেয়ের বিয়ে দেন। অনেক দামি দামি স্বর্ণালংকার দেন মেয়েকে। জনগণের ব্যাপক সমর্থনে তুষার এবার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি তার স্ত্রীকে আদেশ দিলেন, তাঁর পিতার দেয়া দামি দামি স্বর্ণালংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে কেননা ওগুলো জনগণের টাকায় কেনা ছিল। তবে তাঁর গৃহীত নীতি, তাঁর বংশের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল।

Rajshahi · 2017

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?
উদ্দীপকে শাহরিয়ার তুষারের সাথে উমাইয়া যুগের কোন খলিফার চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
তিনি কি উমাইয়া খিলাফত পতনের জন্য দায়ী ছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

রাজা ধর্মপাল রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করেছিলেন। তবে তার পুত্র দেবপাল ক্ষমতায় আরোহণ করে রাজ্য বিস্তারে মনোযোগী হন। তিনি পূর্ব ও দক্ষিণে অনেকগুলো সফল অভিযানের মাধ্যমে বিশাল পাল সাম্রাজ্য গড়ে তোলেন। দেবপালের প্রতিটি অভিযানে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন তার দুইজন বিশ্বস্ত মন্ত্রী ও কিছুসংখ্যক দক্ষ সেনাপতি।

Dhaka · 2017

কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?
খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে খলিফা আব্দুল মালিকের কোন কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাজা দেবপালের মতোই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক শ্রেষ্ঠ বিজেতা ছিলেন- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

রাজা আলমগীর তার সাম্রাজ্যে ব্যাপক সংস্কার সাধন করেন। কেন্দ্রিয় টাকশাল স্থাপন করে নির্দিষ্ট মানের মুদ্রা চালু করেন। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। প্রচলিত ডাক ব্যবস্থাকে আধুনিকীকরণ করেন। সাম্রাজ্যের সৌন্দর্যবৃদ্ধির জন্য সুরম্য প্রাসাদ, নান্দনিক স্মৃতিফলক প্রভৃতি নির্মাণ করেন, যা সকলের দৃষ্টি কাড়ে। এভাবে স্থাপত্য শিল্পের বিকাশে তিনি অনবদ্য ভূমিকা রাখেন।

Dhaka · 2017

'কুব্বাতুস-সাখরা' কী?
খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।
উদ্দীপকের রাজা আলমগীরের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুরূপ- ব্যাখ্যা করো।
স্থাপত্য শিল্পের উন্নয়নে উদ্দীপকের রাজার তুলনায় আব্দুল মালিকের কৃতিত্ব ছিল অনেক বেশি- উক্তিটির যথার্থতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

গাজান খান সিংহাসনে আরোহণ করে পূর্বসূরিদের সকল অন্যায় নীতি পরিহার করেন। ধর্মপ্রাণ এই শাসক শাসনকার্যে পূর্ণ ইসলামি রীতিনীতি পুনঃস্থাপন করেন। রাজস্ব ব্যবস্থায় সংস্কার সাধন করে তিনি অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেন।

Rajshahi · 2018

ডোম-অব-দি রক কী?
কাকে কেন, রাজেন্দ্র বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
'উক্ত খলিফার শাসন নীতি ছিল জনকল্যাণমুখী – বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তার দক্ষ ও দুর্ধর্ষ সেনাপতিদের নিপুণতায় তিনি বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। পরবর্তীতে মোঙ্গলগণ মধ্য এশিয়া, বাগদাদ ও ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করে।

Rajshahi · 2018

উমাইয়াদের শেষ খলিফা কে ছিলেন?
মুয়াবিয়াকে (রা) আরবের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের চেঙ্গিস খানের সাথে কোন উমাইয়া খলিফার পানি কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উক্ত খলিফার তিনজন সেনাপতির কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

'প্রত্যয়' ক্রিকেট অঙ্গনে একটি উদীয়মান ও শক্তিশালী ক্রীড়া সংঘ। সম্প্রতি তালাত আজিজ ক্রীড়া সংঘের নেতৃত্ব লাভ করেছে। তার নেতৃত্বে প্রত্যয় ক্রীড়া সংঘ দেশে ও দেশের বাইরে একের পর এক শিরোপা অর্জন করে চলছে। তালাত আজিজের দলে আছে বিশ্ব বরেণ্য কিছু ক্রিকেটার। তালাত আজিজের দূরদর্শী নেতৃত্বে ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্যে প্রত্যয় ক্রীড়া সংঘটি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে মূল্যবান ও মর্যাদা সম্পন্ন শিরোপা ছিনিয়ে আনছে। অবশ্য সংঘের পূববর্তী অধিনায়ক রাহাত আলীর অবদানও এক্ষেত্রে কম নয়। তিনি একটি প্রশিক্ষিত, সুসংগঠিত ও সুনিপুণ দল এবং অনুকূল পরিবেশ তালাত আজিজের হাতে তুলে দিয়ে যান।

Dhaka · 2018

উমাইয়া সাধু কে?
আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত তালাত আজিজের সাথে উমাইয়া শাসক আল ওয়ালিদ বিন আবদুল মালিকের মিলের ক্ষেত্র কোনটি? ব্যাখ্যা করো।
'সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া 'শাসক আবদুল মালিকের অবদান অভিন্ন'— উক্তিটির যথার্থতা নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।