শেয়ারFacebookWhatsApp

রাজেন্দ্র বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উত্তর: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। তার চার পুত্র উমাইয়া খিলাফতে আসীন হন। তারা হলেন আল-ওয়ালিদ, সুলায়মান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম। তার চার পুত্র উমাইয়া খিলাফত অলংকৃত করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন বলে ঐতিহাসিকগণ তাকে রাজেন্দ্র বা Father of Kings বলেন। উমাইয়া সাম্রাজ্য যখন অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলায় বিপর্যন্ত এবং বহিঃশত্রুর আক্রমণে ধ্বংসপ্রায় ঠিক সেই মুহূর্তে আব্দুল মালিক সিংহাসনে আরোহণ করেন। দীর্ঘ বিশ বছর তিনি শাসনকার্য পরিচালনা করেন। তাঁর শাসনকালে উমাইয়া বংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।

HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল

রাজেন্দ্র বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মেনেস প্রাচীন মিশরের শক্তিশালী ফারাও ছিলেন। তিনি মিশরের গণতান্ত্রিক শাসনব্যবস্থার উচ্ছেদ করে নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন। রাজকোষ তিনি ব্যক্তিগত সম্পত্তি মনে করতেন। তিনি প্রথম মিশরে নৌবাহিনীর পত্তন করে গ্রিকদের অনেক দীপাঞ্চল নিউ রাজ্যভুক্ত করেছিলেন। মিশরের প্রধান পুরোহিত ছিলেন তার ভগ্নিপতি। তার শাসনকাল ছিল গৌরবোজ্জ্বল। ধর্ম-কর্মে একনিষ্ঠ হলেও তিনি ছিলেন কুটিল চরিত্রের অধিকারী। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তিনি যেকোনো জঘন্য কাজ করতেও দ্বিধাবোধ করতেন না। তার একমাত্র পুত্র ছিল পাপাসন্ত, অত্যাচারী, ইন্দ্রিয়পরায়ণ এবং অকর্মণ্য। মেনেস মৃত্যুকালে তার পাপাসন্ত ছেলেকে মিশরের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার নিযুক্ত করেন।

Chittagong · 2023

উত্তর

উমাইয়া সাধু পুরুষ ছিলেন উমর বিন আব্দুল আজিজ।

উত্তর

খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। তার চার পুত্র উমাইয়া খিলাফতে আসীন হন। তারা হলেন আল-ওয়ালিদ, সুলায়মান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম। তার চার পুত্র উমাইয়া খিলাফত অলংকৃত করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন বলে ঐতিহাসিকগণ তাকে রাজেন্দ্র বা Father of Kings বলেন। উমাইয়া সাম্রাজ্য যখন অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলায় বিপর্যন্ত এবং বহিঃশত্রুর আক্রমণে ধ্বংসপ্রায় ঠিক সেই মুহূর্তে আব্দুল মালিক সিংহাসনে আরোহণ করেন। দীর্ঘ বিশ বছর তিনি শাসনকার্য পরিচালনা করেন। তাঁর শাসনকালে উমাইয়া বংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ফারাও মেনেসের সাথে আমার পঠিত উমাইয়া | খলিফা মুয়াবিয়ার মিল রয়েছে। উদ্দীপকের রাজা মেনেস মিশরের শক্তিশালী ফারাও ছিলেন। তিনি মিশরে গণতান্ত্রিক ব্যবস্থার উচ্ছেদ করে নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন, রাজকোষকে ব্যক্তিগত সম্পত্তি মনে করতেন। তিনি ধর্ম-কর্মে একনিষ্ঠ হলেও কুটিল রাজনৈতিক চরিত্রের অধিকারী হিসেবে যেকোনো কাজ করতে দ্বিধা করতেন না। তার পুত্র ছিল পাপাসপ্ত, অত্যাচারী, ইন্দ্রিয়পরায়ণ ও অকর্মণ্য। রাজা মেনেসের সাথে মুয়াবিয়ার মিল রয়েছে। কেননা তিনি খলিফা হয়ে অনুরূপ কর্মকান্ডসম্পাদন করেন। ইমাম হাসানের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে মুয়াবিয়া ৬৬১ সালে খিলাফত গ্রহণ করেন। তিনি পরবর্তীতে পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে খিলাফতের গণতান্ত্রিক ধারা পরিবর্তন করে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। যার ফলে খলিফা নির্বাচন প্রক্রিয়া পরিবর্তিত হয়ে যায়। মুয়াবিয়া সাম্রাজ্যের শাসনব্যবস্বারে সুদৃঢ় ও শক্তিশালী করার জন্য খুলাফায়ে রাশেদিনের যুগের কুরআনকে সুন্নাহভিত্তিক গণতান্ত্রিক নীতিগুলো পরিবর্তন করে সাসানীয় ও রোমান পদ্ধতি দ্বারা প্রভাবিত রাজতন্ত্রের কাঠামো তৈরি করেন। তিনি মজলিস-উশ-শূরা বাতিল করেন। উপদেষ্টার পরিবর্তে সরকারি কর্মচারী দ্বারা শাসনকার্য সম্পাদন করার ব্যবস্থা করেন। মজলিস- উশ-শূরার মাধ্যমে খলিফা নির্বাচন পদ্ধতি রহিত করে তিনি মনোনয়ন প্রথা চালু করেন। তিনি রাষ্ট্রীয় কোষাগার বায়তুল মালকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেন। তিনি প্রথম নৌবাহিনী প্রতিষ্ঠা করে গ্রিক দ্বীপ জয় করেন। তার শাসনকাল নানা সংস্কারের জন্য গৌরবোজ্জ্বল হলেও তিনি কুটিল চরিত্রে অধিকারী হিসেবে আলী বংশীয়দের সাথে দুর্ব্যবহার করেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত রাজা মেনেসের কর্মকান্ডের সাথে উমাইয়া খলিফা মুয়াবিয়ার কর্মকান্ড সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উক্ত খলিফা তথা মুয়াবিয়া (রা.)-এর পুত্র ছিল ইয়াজিদ। ইয়াজিদ পাপিষ্ঠ, মদ্যপায়ী, অত্যাচারী ও অকর্মণ্য ছিল। ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করে অনৈসলামিক কার্যক্রম শুরু করে। সে ব্যক্তিগতভাবে অনৈতিক ও অনৈসলামিক জীবনযাপন করত। সে ছিল দুশ্চরিত্র, লম্পট ও নীচু প্রকৃতির লোক। সে তার দরবারে বানরের মাথায় টুপি পড়িয়ে হাজির করত বলে প্রচলিত আছে। তার শাসনামলে তিন বছরে তিনটি জঘন্য ঘটনা সংঘটিত হয়। ৬৮০ সালে তিনি কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.)-কে হত্যা করেন। পরবর্তী বছর মদিনা আক্রমণ করে অনেক সাহাবিকে হত্যা করে এবং পরবর্তী বছর মক্কা আক্রমণ করে কাবাঘর বিধ্বস্ত করে এবং অগ্নিসংযোগ করে। সে ব্যক্তিগত জীবনে পাপাসক্ত ও নিষ্ঠুর ছিল। সে ছিল মদ্যপায়ী এবং সর্বদা মদে আসক্ত থাকত। সে বিলাসী জীবনযাপন করত এবং মদ ও নারীতে ডুবে থাকত। চরিত্রহীন ও মদ্যপায়ী ছিল। সে ব্যক্তিগত জীবনে কোনো ধর্মীয় অনুশাসন মেনে চলত না এবং সর্বদা পাপ কাজে নিয়োজিত থাকত।
HSCIslamic History 1st paperChapter 4 : উমাইয়া খিলাফতChittagong 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?

Rajshahi · 2017

কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

Rajshahi · 2017

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

Dhaka · 2017

খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?

Dhaka · 2017

কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।

Dhaka · 2017

খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'কুব্বাতুস-সাখরা' কী?

Dhaka · 2017

'কুব্বাতুস-সাখরা' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাকে কেন, রাজেন্দ্র বলা হয়? ব্যাখ্যা করো।

Rajshahi · 2018

কাকে কেন, রাজেন্দ্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ডোম-অব-দি রক কী?

Rajshahi · 2018

ডোম-অব-দি রক কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মুয়াবিয়াকে (রা) আরবের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

Rajshahi · 2018

মুয়াবিয়াকে (রা) আরবের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উমাইয়াদের শেষ খলিফা কে ছিলেন?

Rajshahi · 2018

উমাইয়াদের শেষ খলিফা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।

Dhaka · 2018

আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উমাইয়া সাধু কে?

Dhaka · 2018

উমাইয়া সাধু কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।