শেয়ারFacebookWhatsApp

উমাইয়া খিলাফতের পতন হয় কত খ্রিষ্টাব্দে ?

উত্তর: উমাইয়া খিলাফতের পতন হয় ৭৫০ খ্রিষ্টাব্দে ।

HSC Islamic History 1st paper Chapter 4 : উমাইয়া খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 4 : উমাইয়া খিলাফত · সৃজনশীল

উমাইয়া খিলাফতের পতন হয় কত খ্রিষ্টাব্দে ?

উদ্দীপক

সুলতানি ও মুঘল আমলে ভারতে ফার্সি ভাষায় সরকারি কার্যক্রম চলত। কিন্তু পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনক্ষমতায় অধিষ্ঠিত হয়। শাসনক্ষেত্রে ব্রিটিশরা ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করে। এরই প্রেক্ষিতে তারা ভারতে ইংরেজি শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করে। অফিস-আদালতসহ সবখানে ইংরেজি ভাষা চালু করা হয়। অর্থনীতি, শিক্ষা, ব্যবসায় তারা ইংরেজি সংস্কৃতি চালু করে।

Dhaka · 2019

উত্তর

উমাইয়া খিলাফতের পতন হয় ৭৫০ খ্রিষ্টাব্দে ।

উত্তর

মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রচলন করেন । তাই তাকে আরবের প্রথম রাজা বলা হয় । উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া খিলাফত লাভের সাথে সাথেই সাধারণতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন । তিনি হযরত ইমাম হাসান (রা)-এর সাথে স্বাক্ষরিত সন্ধির শর্ত ভঙ্গ করে ৬৭৬ খ্রিষ্টাব্দে বসরার শাসনকর্তা মুগিরার প্ররোচনায় তাঁর জ্যেষ্ঠপুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে বংশানুক্রমিক রাজতন্ত্রের পথ সুগম করেন । এজন্য মুয়াবিয়াকে আরবের প্রথম রাজা বলা হয় ।

উত্তর

উদ্দীপকে খলিফা আবদুল মালিকের প্রশাসনিক ক্ষেত্রে ভাষা সংস্কারের প্রতিফলন ঘটেছে। উমাইয়া, খলিফা আবদুল মালিক সিংহাসনে আরোহণ করে শাসনব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন। তার সংস্কারগুলোর অন্যতম ছিল ভাষা সংস্কার। তিনি ফারসি, সিরীয় প্রভৃতি ভাষার পরিবর্তে আরবিকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের ঘটনায়ও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ব্রিটিশরা ভারতবর্ষের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রশাসনিক ক্ষেত্রে মুঘলদের ব্যবহৃত ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা চালু করে । এর ধারাবাহিকতায় তারা ভারতে ইংরেজি শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করে এবং যাবতীয় সরকারি কাজকর্মে ইংরেজির প্রচলন করে। ঠিক একইভাবে খলিফা আবদুল মালিক রাষ্ট্রকে আরব জাতীয় সংহতি বৃদ্ধি সুষ্ঠু শাসনব্যবস্থা প্রবর্তনের জন্য সালেহ বিন আবদুর রহমান নামে জনৈক বিশিষ্ট পারসিক মুসলমানের পরামর্শে সরকারি কাজে আরবি ভাষা ব্যবহারের নির্দেশ দেন। ফলে সিরিয়া ও ইরাকের প্রদেশসমূহে আরবি ভাষায় হিসাবপত্রসহ সব সরকারি কাজ করার নিয়ম চালু হয়। পরে মিসর ও পারস্যেও আরবি ভাষা সরকারি ভাষার মর্যাদা লাভ করে। এতে প্রশাসনিক কাজকর্মে আরব মুসলমানদের প্রতিভা বিকাশের পথ সুগম হয় এবং আরবি ভাষার মর্যাদা বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে আবদুল মালিকের এ সংস্কারেরই প্রতিফলন ঘটেছে

উত্তর

উদ্দীপকে বর্ণিত ব্রিটিশদের ভাষা সংস্কারমূলক পদক্ষেপ উমাইয়া খলিফা আবদুল মালিকের আরবীয়করণ নীতিরই প্রতিচ্ছবি। খলিফা আবদুল মালিকের শাসননীতির একটি প্রধান দিক ছিল আরব জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ ও বিকাশ। তার এ জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম পদক্ষেপ ছিল সরকারি অফিসে আরবি ভাষার প্রচলন। খলিফা মালিক আঞ্চলিক ভাষাসমূহের পরিবর্তে অফিস আদালতে দলিল-পত্রাদি আরবি ভাষায় লেখার নিয়ম চালু করেন। তিনি আরবি লিপিরও উন্নতি সাধন করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে ব্রিটিশদের ইংরেজি শিক্ষা প্রসারের জন্য স্কুল প্রতিষ্ঠা ও সর ক্ষেত্রে ইংরেজি ভাষা চালুর সাথে উমাইয়া খলিফা আবদুল মালিকের আরবীয়করণ নীতি এবং আরবি লিপির উন্নতি সাধনের মিল রয়েছে। খলিফা আবদুল মালিক রাষ্ট্রের জাতীয় সংহতি বৃদ্ধি এবং সুষ্ঠু শাসনব্যবস্থা প্রবর্তনের জন্য আরবিকে রাষ্ট্রভাষার মর্যাদা দান করেন । তিনি সব সরকারি কাজে আরবি ভাষা ব্যবহারের নির্দেশ দেন। ফলে সিরিয়া ও ইরাকের প্রদেশসমূহে আরবি ভাষায় সরকারি কাজ করার নিয়ম প্রবর্তিত হয়। পরে মিসর ও পারস্যেও আরবি ভাষা সরকারি ভাষার মর্যাদালাভ করে। এর ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় প্রশাসনিক কাজকর্ম চলার কারণে কেন্দ্রীয় প্রশাসনে যে সমস্যা দেখা দিত তার অবসান ঘটে। তবে এ ব্যবস্থায় অনারব মুসলমানরা চাকরি হারায়। তাদের শূন্য পদগুলোতে আরবরা নিয়োগ পায় । অনারবরাও চাকরি লাভের জন্য আরবি ভাষা শিক্ষা শুরু করে। আরবি ভাষা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করার ফলে সমগ্র সাম্রাজ্যে একধরনের ভাষাভিত্তিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া খলিফা আবদুল মালিক আরবি লিপির উন্নতি ও উচ্চারণের সুবিধার জন্য হরকত ও নোকতার ব্যবহার প্রবর্তন করেন। খলিফার এসব উদ্যোগ আরব জাতীয়তাবাদী চেতনাকেই তুলে ধরে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ইংরেজি ভাষার প্রচলন করে তাদের শিক্ষা-সংস্কৃতি ও প্রশাসনিক ঐতিহ্যকে ভারতের মাটিতে অনেকাংশে প্রতিষ্ঠিত করেছিল। একইভাবে খলিফা আবদুল মালিক তার সাম্রাজ্যের সর্বত্র আরবি ভাষা, লিপি ও মুদ্রার প্রচলন করে আরবীয়করণ নীতি প্রতিষ্ঠিত করেন।
HSCIslamic History 1st paperChapter 4 : উমাইয়া খিলাফতDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো"- কথাটি শাহরিয়ার তুষার ছোট বেলা থেকেই গভীরভাবে বিশ্বাস করতেন। তিনি ছাত্রজীবনে ছিলেন তুখোড় ছাত্রনেতা। দেশের প্রধানমন্ত্রী মেধাবী তুষারের গুণে মুগ্ধ হয়ে তার সাথে নিজ মেয়ের বিয়ে দেন। অনেক দামি দামি স্বর্ণালংকার দেন মেয়েকে। জনগণের ব্যাপক সমর্থনে তুষার এবার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি তার স্ত্রীকে আদেশ দিলেন, তাঁর পিতার দেয়া দামি দামি স্বর্ণালংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে কেননা ওগুলো জনগণের টাকায় কেনা ছিল। তবে তাঁর গৃহীত নীতি, তাঁর বংশের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল।

Rajshahi · 2017

উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?
উদ্দীপকে শাহরিয়ার তুষারের সাথে উমাইয়া যুগের কোন খলিফার চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
তিনি কি উমাইয়া খিলাফত পতনের জন্য দায়ী ছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

রাজা ধর্মপাল রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করেছিলেন। তবে তার পুত্র দেবপাল ক্ষমতায় আরোহণ করে রাজ্য বিস্তারে মনোযোগী হন। তিনি পূর্ব ও দক্ষিণে অনেকগুলো সফল অভিযানের মাধ্যমে বিশাল পাল সাম্রাজ্য গড়ে তোলেন। দেবপালের প্রতিটি অভিযানে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন তার দুইজন বিশ্বস্ত মন্ত্রী ও কিছুসংখ্যক দক্ষ সেনাপতি।

Dhaka · 2017

কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?
খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাজা ধর্মপালের সাথে খলিফা আব্দুল মালিকের কোন কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাজা দেবপালের মতোই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক শ্রেষ্ঠ বিজেতা ছিলেন- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

রাজা আলমগীর তার সাম্রাজ্যে ব্যাপক সংস্কার সাধন করেন। কেন্দ্রিয় টাকশাল স্থাপন করে নির্দিষ্ট মানের মুদ্রা চালু করেন। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। প্রচলিত ডাক ব্যবস্থাকে আধুনিকীকরণ করেন। সাম্রাজ্যের সৌন্দর্যবৃদ্ধির জন্য সুরম্য প্রাসাদ, নান্দনিক স্মৃতিফলক প্রভৃতি নির্মাণ করেন, যা সকলের দৃষ্টি কাড়ে। এভাবে স্থাপত্য শিল্পের বিকাশে তিনি অনবদ্য ভূমিকা রাখেন।

Dhaka · 2017

'কুব্বাতুস-সাখরা' কী?
খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও।
উদ্দীপকের রাজা আলমগীরের মুদ্রা সংস্কার খলিফা আব্দুল মালিকের মুদ্রা সংস্কারের অনুরূপ- ব্যাখ্যা করো।
স্থাপত্য শিল্পের উন্নয়নে উদ্দীপকের রাজার তুলনায় আব্দুল মালিকের কৃতিত্ব ছিল অনেক বেশি- উক্তিটির যথার্থতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

গাজান খান সিংহাসনে আরোহণ করে পূর্বসূরিদের সকল অন্যায় নীতি পরিহার করেন। ধর্মপ্রাণ এই শাসক শাসনকার্যে পূর্ণ ইসলামি রীতিনীতি পুনঃস্থাপন করেন। রাজস্ব ব্যবস্থায় সংস্কার সাধন করে তিনি অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেন।

Rajshahi · 2018

ডোম-অব-দি রক কী?
কাকে কেন, রাজেন্দ্র বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
'উক্ত খলিফার শাসন নীতি ছিল জনকল্যাণমুখী – বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তার দক্ষ ও দুর্ধর্ষ সেনাপতিদের নিপুণতায় তিনি বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। পরবর্তীতে মোঙ্গলগণ মধ্য এশিয়া, বাগদাদ ও ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করে।

Rajshahi · 2018

উমাইয়াদের শেষ খলিফা কে ছিলেন?
মুয়াবিয়াকে (রা) আরবের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের চেঙ্গিস খানের সাথে কোন উমাইয়া খলিফার পানি কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উক্ত খলিফার তিনজন সেনাপতির কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

'প্রত্যয়' ক্রিকেট অঙ্গনে একটি উদীয়মান ও শক্তিশালী ক্রীড়া সংঘ। সম্প্রতি তালাত আজিজ ক্রীড়া সংঘের নেতৃত্ব লাভ করেছে। তার নেতৃত্বে প্রত্যয় ক্রীড়া সংঘ দেশে ও দেশের বাইরে একের পর এক শিরোপা অর্জন করে চলছে। তালাত আজিজের দলে আছে বিশ্ব বরেণ্য কিছু ক্রিকেটার। তালাত আজিজের দূরদর্শী নেতৃত্বে ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্যে প্রত্যয় ক্রীড়া সংঘটি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে মূল্যবান ও মর্যাদা সম্পন্ন শিরোপা ছিনিয়ে আনছে। অবশ্য সংঘের পূববর্তী অধিনায়ক রাহাত আলীর অবদানও এক্ষেত্রে কম নয়। তিনি একটি প্রশিক্ষিত, সুসংগঠিত ও সুনিপুণ দল এবং অনুকূল পরিবেশ তালাত আজিজের হাতে তুলে দিয়ে যান।

Dhaka · 2018

উমাইয়া সাধু কে?
আবদুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত তালাত আজিজের সাথে উমাইয়া শাসক আল ওয়ালিদ বিন আবদুল মালিকের মিলের ক্ষেত্র কোনটি? ব্যাখ্যা করো।
'সময় ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের রাহাত আলী এবং উমাইয়া 'শাসক আবদুল মালিকের অবদান অভিন্ন'— উক্তিটির যথার্থতা নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।