শেয়ারFacebookWhatsApp

খুলাফায়ে রাশেদিনের চতুর্থ খলিফার নাম কী?

উত্তর: কখুলাফায়ে রাশেদীনের চতুর্থ খলিফার নাম হযরত আলী (রা.)।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

খুলাফায়ে রাশেদিনের চতুর্থ খলিফার নাম কী?

উদ্দীপক

ব্রিটিশ পার্লামেন্টকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। ব্রিটিশ আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম হাউস অব কমন্স ও নিম্ন কক্ষের নাম হাউস অব লর্ডস। মূলত হাউস অব কমন্সে নির্বাচিত প্রতিনিধিগণ ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। অপরদিকে, বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হাউস অব লর্ডসের সদস্যগণ দেশের সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করে সুচিন্তিত মতামত প্রদান করেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

কখুলাফায়ে রাশেদীনের চতুর্থ খলিফার নাম হযরত আলী (রা.)।

উত্তর

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বায়তুলমাল বলা হয়। ইসলামি শাসনব্যবস্থায় রাষ্ট্রের সরকারি কোষাগারকে বায়তুল মাল বলা হয়। হযরত মুহাম্মদ (সা.)-এর সময়ে রাষ্ট্রীয় কোষাগার থাকলেও তা বায়তুল মাল হিসেবে অভিহিত হতো না। পরবর্তীতে হযরত আবু বকর (রা)-এর সময় আংশিক ও হযরত উমর (রা)-এর সময় পূর্ণাঙ্গ বায়তুলমাল গঠন করা হয়। হযরত উমর (রা.) ওয়ালিদ-ইবনে হিশামের পরামর্শে আব্দুল্লাহ বিন আল কামকে বায়তুল মালের কোষাধ্যক্ষ নিযুক্ত করেন। বায়তুল মালের সঠিক হিসাব রাখার জন্য তিনি দিওয়ান নামে পৃথক বিভাগ গঠন করে একে আয় ও ব্যয় বিভাগ নামক দুটি বিভাগে বিভক্ত করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত উমর (রা.) প্রবর্তিত মজলিস-উশ-শুরার সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে বর্ণিত ব্রিটিশ পার্লামেন্টের আইনসভাটি দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের নাম হাউস অব কমন্স। মূলত হাউস অব কমন্সে নির্বাচিত প্রতিনিধিগণ ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। অপরদিকে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হাউস অব লর্ডসের সদস্যগণ দেশের সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করে সুচিন্তিত মতামত দেন। এ আইন সভার সাথে হযরত উমর (রা.)-এর প্রবর্তিত মজলিস-উশ-শুরার মিল রয়েছে। হযরত উমর (রা.) ইসলামি বিধি মোতাবেক রাষ্ট্রের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করার জন্য সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে কতিপয় সদস্যের সমন্বয়ে একটি 'পরিষদ গঠন করেন, যাকে মজলিস-উশ-শূরা বলে। কল্যাণধর্মী শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই ছিল এ পরিষদের মূল লক্ষ্য। রাষ্ট্র পরিচালনা, বিজয়াভিযান, সীমান্তে গোলযোগ, বিদ্রোহ দমন প্রভৃতি ক্ষেত্রে তিনি এ পরিষদের সদস্যদের সঙ্গে পরামর্শ করতেন। এ মজলিস-উশ-শুরা দুই ভাগে বিভক্ত ছিল। যেমন- মজলিস-উশ-খাস এবং মজলিস-উশ-আম। মজলিস-উশ-শূরার পরামর্শ ব্যতীত হযরত উমর (রা.) কোনো কাজ সম্পাদন করতেন না। মজলিস-উশ-শূরা ছিল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চাবিকাঠি। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য এ পরিষদের বৈঠক ডাকা হতো এবং আলাপ-আলোচনা ও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হতো। জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য গঠিত এ পরিষদ তৎকালীন ইসলামি শাসনব্যবস্থাকে সকলের নিকট জনপ্রিয় করে তোলে।অতএব আমরা বলতে পারি, উদ্দীপকে বর্ণিত আইনসভার কার্যক্রম হযরত উমর (রা.)-এর মজলিস-উশ-শূরার কার্যকলাপের অনুরূপ।

উত্তর

উক্ত পরিষদের কার্যাবলি অর্থাৎ মজলিস-উশ-শূরার কার্যাবলি ইসলামি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।শূরা আরবি শব্দ। এর আভিধানিক অর্থ পরামর্শ। প্রাক-ইসলামি যুগের দারুন নদওয়ায় বয়োজ্যেষ্ঠ পরিষদের আদলে রাসুল (সা.) এ পরামর্শ সভা চালু করেন। এ ব্যবস্থা হযরত আবু বকর (রা.)-এর সময়কালেও চালু ছিল। হযরত উমর (রা.) এ ব্যবস্থাকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। তিনি উচ্চক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিস-উশ-শূরা বলা হতো। এটি দুই ভাগে বিভক্ত ছিল। তা হলো- ১. মজলিস-উশ-খাস ও ২. মজলিস-উশ-আম। মজলিস-উশ-খাস ছিল উচ্চ পরিষদ। এটাকে Cabinet বলা হয়। মজলিস-উশ-আসের সদস্য ছিলেন প্রাদেশিক শাসকগণ, মদিনার গণ্যমান্য ব্যক্তি, মুহাজির ও আনসারগণ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য মজলিস-উশ-আমের বৈঠক ডাকা হতো এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হতো। হযরত উমর (রা.) তাঁর মজলিসে শূরায় রাষ্ট্রের বিভিন্ন সমস্যা উপস্থাপন করতেন আর সকলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গৃহীত হতো তা তিনি কার্যকর করতেন। তিনি বলতেন, “পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না।” মজলিস-উশ-শূরা ছিল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চাবিকাঠি। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য এ পরিষদের বৈঠক ডাকা হতো এবং আলাপ-আলোচনা ও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হতো। জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য গঠিত এ পরিষদ তৎকালীন ইসলামি শাসনব্যবস্থাকে সকলের নিকট জনপ্রিয় করে তোলে।উপরিউক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়, মজলিস-উশ-শূরার কার্যাবলি ইসলামি ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিনআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

'যুন্নুরাইন' অর্থ কী?
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংকে একাউন্ট খুলে কলেজের সকল আয় সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেন।

Dhaka · 2017

হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?
খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।
সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহিত ব্যবস্থার সাথে হযরত ওমর (রা) এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'উদ্বৃত্ত অর্থ' বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হযরত ওমর (রা) এর নীতির প্রতিফলন লক্ষণীয়- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে কঠিন পরিণতি ভোগ করেন।

Rajshahi · 2018

আসাদুল্লাহ' কার উপাধি?
কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।
আরব বসন্তের সাথে খলিফা ওসমান (রা) বিরোধী আন্দোলনের মিল কোথায়? ব্যাখ্যা করো।
নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ্বন্দ্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

জনাব রশিত হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Dhaka · 2018

হযরত আলীর (রা) পিতার নাম কী ?
মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'— বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।