শেয়ারFacebookWhatsApp

বায়তুল মাল বলতে কী বোঝ?

উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বায়তুল মাল বলা হয়। ইসলামি শাসনব্যবস্থায় রাষ্ট্রের সরকারি কোষাগারকে বায়তুল মাল বলা হয়। হযরত মুহাম্মদ (সা.)-এর সময়ে রাষ্ট্রীয় কোষাগার থাকলেও তা বায়তুল মাল হিসেবে অভিহিত হতো না। পরবর্তীতে হযরত আবু বকর (রা)-এর সময় আংশিক ও হযরত উমর (রা)-এর সময় পূর্ণাঙ্গ বায়তুল মাল গঠন করা হয়। হযরত উমর (রা.) ওয়ালিদ ইবনে হিশামের পরামর্শে আব্দুল্লাহ বিন আল কামকে বায়তুল মালের কোষাধ্যক্ষ নিযুক্ত করেন। বায়তুল মালের সঠিক হিসাব রাখার জন্য তিনি দিওয়ান নামে পৃথক বিভাগ গঠন করে একে আয় ও ব্যয় বিভাগ নামক দুটি বিভাগে বিভক্ত করেন।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

বায়তুল মাল বলতে কী বোঝ?

উদ্দীপক

পূর্ববর্তী শাসকের মনোনয়ন অনুসারে শাহ আব্বাস রাষ্ট্রক্ষমতা লাভকরেন। শাসনক্ষমতা লাভ করার পর প্রাথমিকভাবে তিনি জনগণকে জাতীয়তাবাদী চিন্তাচেতনায় উদ্বুদ্ধ করেন। অতঃপর প্রশাসনিক ব্যবস্থার পুনর্বিন্যাস করার লক্ষ্যে তিনি কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। পরামর্শসভা গঠন, প্রাদেশিক শাসনব্যবস্থার প্রবর্তন, সামরিক বাহিনী গঠন, বিচারব্যবস্থার সংস্কারসহ বহু জনহিতকর কার্যাবলি সম্পাদনের কারণে তিনি সংশ্লিষ্ট অঞ্চলের শ্রেষ্ঠ শাসক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

হিজরি সনের প্রবর্তন করেন হযরত উমর (রা.)।

উত্তর

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বায়তুল মাল বলা হয়। ইসলামি শাসনব্যবস্থায় রাষ্ট্রের সরকারি কোষাগারকে বায়তুল মাল বলা হয়। হযরত মুহাম্মদ (সা.)-এর সময়ে রাষ্ট্রীয় কোষাগার থাকলেও তা বায়তুল মাল হিসেবে অভিহিত হতো না। পরবর্তীতে হযরত আবু বকর (রা)-এর সময় আংশিক ও হযরত উমর (রা)-এর সময় পূর্ণাঙ্গ বায়তুল মাল গঠন করা হয়। হযরত উমর (রা.) ওয়ালিদ ইবনে হিশামের পরামর্শে আব্দুল্লাহ বিন আল কামকে বায়তুল মালের কোষাধ্যক্ষ নিযুক্ত করেন। বায়তুল মালের সঠিক হিসাব রাখার জন্য তিনি দিওয়ান নামে পৃথক বিভাগ গঠন করে একে আয় ও ব্যয় বিভাগ নামক দুটি বিভাগে বিভক্ত করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শাহ আব্বাসের শাসনব্যবস্থার সাথে আমার পঠিত খলিফা উমর (রা.)-এর শাসনব্যবস্থা মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, শাহ আব্বাস পূর্ববর্তী শাসকের মনোপয়ন অনুসারে শাসনক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনগণকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি প্রশাসনের পুনর্বিন্যাসের জন্য পরামর্শসভা গঠন, প্রাদেশিক শাসনব্যবস্থা প্রবর্তন, সামরিক বাহিনী গঠন ও বিচার ব্যবস্থার সংস্কারসহ জনহিতকর কার্যাবলির সম্পাদন করেন। যা হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা উমর (রা) ক্ষমতা গ্রহণ করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। হযরত উমর (রা.) শাসককে পরামর্শদানের জন্য মজলিস-উশ-শুরা গঠন করেন এবং এতে বিশিষ্ট সাহাবি, আনসার, মুহাজির ও বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্ত করেন। তিনি ক্ষমতাকে কুক্ষিগত না করে সমগ্র রাজ্যকে ১৪টি প্রদেশে ভাগ করেন এবং প্রদেশগুলোকে জেলাতে বিভক্ত করেন। তার সময়ে প্রদেশের প্রধানকে ওয়ালি এবং জেলার প্রধানকে আমিল বলা হতো। হযরত উমর (রা.) রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দিওয়ানুল খারাজ গঠন করেন। এ দিওয়ান রাজ্যের আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করত। তিনি স্বাধীন বিচারব্যবস্থা প্রবর্তন ও কুরআন ও হাদিসের আলোকে বিচারকার্য পরিচালনা করেন। হযরত উমর (রা) সামরিক বাহিনীর সর্বময়কর্তা হিসেবে সমগ্র সাম্রাজ্যকে ৯টি সামরিক জেলায় বিভক্ত করেন। তিনি হিজরি সালের প্রবর্তন, আদমশুমারি চালু, পুলিশ ও কারাগার প্রতিষ্ঠা, কৃষি ব্যবস্থার উন্নতি ও নারী শিক্ষার প্রসার ঘটান। উইলিয়াম মুইর বলেন, উমর (রা)-এর জীবনচরিত অল্পকথায় আঁকা যায় না। সরলতা, কর্তব্যপরায়ণতা তার জীবনাদর্শ ছিল এবং ন্যায়পরায়ণতা ও একাগ্রতা ছিল তার শাসনের মূলনীতি।"

উত্তর

আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা আমরা পঠিত খলিফা তথা হযরত উমর (রা.) প্রবর্তিত শাসনব্যবস্থার নিকট ঋণী-উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত। উমর (রা.) গণতান্ত্রিক ও জনকল্যাণকর শাসনব্যবস্থা প্রবর্তন করেন। উদ্দীপকের শাসকের অনুরূপ উমর (রা.) ক্ষমতা গ্রহণ করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। হযরত উমর (রা.) শাসককে পরামর্শদানের জন্য মজলিস-উশ-শুরা গঠন করেন এবং এতে বিশিষ্ট সাহাবি, আনসার, মহাজির, ও বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্ত করেন। তিনি ক্ষমতাকে কুক্ষিগত না করে সমগ্র রাজ্যকে ১৪টি প্রদেশে ভাগ করেন এবং প্রদেশগুলোকে জেলাতে বিভক্ত করেন। তার সময়ে প্রদেশের প্রধানকে ওয়ালি এবং জেলার প্রধানকে আমির বলা হতো। হযরত উমর (রা.) রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দিওয়ানুল খারাজ গঠন করেন। এ দিওয়ানা রাজ্যের আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করত। তিনি স্বাধীন বিচারব্যবস্থা প্রবর্তন ও কুরআন ও হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা করেন। হযরত উমর (রা.) সাময়িক বাহিনীর সর্বময়কর্তা হিসেবে সমগ্র সাম্রাজ্যকে ৯টি সামরিক জেলায় বিভক্ত করেন। তিনি হিজরি সালের প্রবর্তন, আদমশুমারি চালু, পুলিশ ও কারাগার প্রতিষ্ঠা, কৃষি ব্যবস্থার উন্নতি ও নারী শিক্ষার প্রসার ঘটান। উইলিয়াম মুইর বলেন, উমর (রা.)-এর জীবনচরিত্র অল্প কথায় আঁকা যায় না। সরলতা, কর্তব্যপরায়ণতা তার জীবনাদর্শ ছিল এবং ন্যায়পরায়ণতা ও একাগ্রতা ছিল তার শাসনের মূলনীতি। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, হযরত উমর (রা.) আধুনিক গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠা করে জনকল্যাণমুখী শাসনব্যবস্থা প্রবর্তন করেন। মহানুভবতা ও ন্যায়বিচার যুগ যুগ ধরে তার শাসনামলকে চিরস্মরণীয় করে রেখেছে।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিনআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

'যুন্নুরাইন' অর্থ কী?
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংকে একাউন্ট খুলে কলেজের সকল আয় সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেন।

Dhaka · 2017

হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?
খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।
সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহিত ব্যবস্থার সাথে হযরত ওমর (রা) এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'উদ্বৃত্ত অর্থ' বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হযরত ওমর (রা) এর নীতির প্রতিফলন লক্ষণীয়- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে কঠিন পরিণতি ভোগ করেন।

Rajshahi · 2018

আসাদুল্লাহ' কার উপাধি?
কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।
আরব বসন্তের সাথে খলিফা ওসমান (রা) বিরোধী আন্দোলনের মিল কোথায়? ব্যাখ্যা করো।
নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ্বন্দ্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

জনাব রশিত হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Dhaka · 2018

হযরত আলীর (রা) পিতার নাম কী ?
মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'— বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।