শেয়ারFacebookWhatsApp

আসাদুল্লাহ শব্দের অর্থ কী?

উত্তর: আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সিংহ।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

আসাদুল্লাহ শব্দের অর্থ কী?

উদ্দীপক

শেখ আল হাসান বিন সাদ ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রীয় প্রশাসনব্যবস্থা পুনর্বিন্যাস করার উদ্যোগ নেন। স্থানীয়, প্রাদেশিক ও কেন্দ্রীয় শাসনব্যবস্থা পুনর্বিন্যাসকালে তার পূর্ববর্তী শাসনামলে নিযুক্ত একজন প্রাদেশিক শাসনকর্তার সাথে তিনি বিরোধে জড়িয়ে পড়েন। উক্ত প্রাদেশিক শাসনকর্তা কেন্দ্রীয় সরকারের নির্দেশ অমান্য করে প্রাদেশিক শাসনকর্তার পদ হতে পদত্যাগ করতে অস্বীকার করেন। এতে কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসকের মধ্যে সশস্ত্র যুদ্ধ সংঘটিত হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সিংহ।

উত্তর

হযরত আলী (রা)-এর শাসনামলে দুমাতুল জন্দলের সালিসি রায় অমান্য করে একটি দল তার পক্ষ ত্যাগ করে যারা ইতিহাসে খারিজি নামে পরিচিত। খারিজি শব্দের অর্থ দলত্যাগী। দুমাতুল জন্দলের রায়কে প্রত্যাখ্যান করে হযরত আলী (রা)-এর পক্ষের কিছু লোক তাকে যুদ্ধ করতে পরামর্শ দেয়। হযরত আলী তাদের পরামর্শ অগ্রাহ্য করলে তারা তার দল ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করে। ইতিহাসে এরা খারিজি নামে পরিচিত। তারা উগ্র ধর্মীয় ও রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। তারা নাহরায়নের যুদ্ধে আলী (রা)-এর কাছে পরাজিত হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ে এবং তাদের মতবাদ প্রচার করে। তারা কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পেরে পরবর্তীতে ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংঘর্ষ দ্বারা আমার পঠিত সিফফিনের সংঘর্ষের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। হযরত আলী (রা) হযরত উসমান (রা)-এর হত্যাকান্ডের পর ৬৫৬ খ্রিষ্টাব্দে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন। তিনি বিশৃংখল অবস্থায় ক্ষমতা গ্রহণ করে রাজ্যে শান্তি-শৃংখলা ফিরে আনার জন্য হযরত উসমান (রা) কর্তৃক নিযুক্ত প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত করেন। কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া খলিফার আদেশ মানতে অস্বীকার করে। তাছাড়া হযরত আলী (রা) মুয়াবিয়াকে হযরত-উসমান (রা)-এর সময়ে অর্জিত সকল সম্পত্তি রাজকোষে ফিরিয়ে দেবার আদেশ দিলে মুয়াবিয়া (রা) তা প্রত্যাখান করে বিদ্রোহ করে। হযরত আলী (রা) মুয়াবিয়ার অবাধ্যতা, ধৃষ্টতা ও খিলাফতের প্রতি উচ্চাকাঙ্ক্ষা দমনের জন্য ৫০ হাজার সৈন্য নিয়ে সিফফিন নামক স্থানে শিবির স্থাপন করেন। মুয়াবিয়াও ৬০ হাজার সৈন্য নিয়ে সিফফিনের প্রান্তরে হযরত আলী (রা)-এর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। যা ইতিহাসে সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। মুয়াবিয়া (রা)-এ যুদ্ধে পরাজয়ের আভাস পেয়ে সেনাপতি আমরের পরামর্শে বর্শার মাথায় কুরআন শরিফ বুঝুলিয়ে সন্ধি প্রার্থনা করলে যুদ্ধ বন্ধ হয়। উদ্দীপকের শামসুল হক ও গভর্নর ইলিয়াসের মধ্যে সংঘটিত ঘটনাপ্রবাহ ও যুদ্ধ হযরত আলী (রা) ও মুয়াবিয়া (রা)-এর মধ্যে সংঘটিত সিফফিনের যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা গভর্নর ইলিয়াসের মতো মুয়াবিয়া (রা) হযরত আলী (রা)-এর আদেশ মানতে অস্বীকার করেন এবং তার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। অতএব উদ্দীপকের শামসুল হক ও তার গভর্নর ইলিয়াসের মধ্যে সংঘটিত যুদ্ধের সাথে ৬৫৭ খ্রিষ্টাব্দে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে সংঘটিত সিফফিনের যুদ্ধের ঘটনার মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের শাসক শামসুল হক ও গভর্নর ইলিয়াসের মধ্যে সংঘর্ষের সাথে সাদৃশ্যপূর্ণ হযরত আলী ও মুয়াবিয়া (রা)-এর মধ্যে সংঘটিত সিফফিনের সংঘর্ষের ফলাফল ছিল মুসলিম জাহানের জন্য বেদনাদায়ক। হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে ৬৫৭ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই সংঘটিত সিফফিনের যুদ্ধের ফলে খিলাফতের পবিত্রতা নষ্ট হয় এবং খিলাফত হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে বিভক্ত হয়ে পড়ে। দুমাতুল জন্দলের রায় প্রহসনে রূপ নিলে হযরত আলী (রা) ও মুয়াবিয়া স্ব-স্ব পদে বহাল থাকেন। এ যুদ্ধকে কেন্দ্র করে শিয়া ও খারিজি নামক দুটি উগ্র সাম্প্রদায়িক দলের সৃষ্টি হয় এবং তারা সমগ্র খিলাফতে অরাজকতা ও গোলযোগ সৃষ্টি করে। মুয়াবিয়া সিরিয়ায় নিজের ক্ষমতা সুসংহত করে খিলাফত লাভের প্রচেষ্টা অব্যাহত রাখে এবং কুরাইশ বংশের হাশেমি শাখার পরিবর্তে উমাইয়া শাখাকে প্রাধান্য দিতে থাকে। অপরদিকে আলী (রা) মদিনা থেকে মুসলিম জাহানের রাজধানী কুফাতে স্থানান্তর করলে মদিনার মর্যাদা হ্রাস পায় এবং মদিনাবাসীরা হযরত আলী (রা)-কে সহযোগিতা প্রদানে অস্বীকৃতি জানায়। এ যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে হযরত আলী (রা) ৬৬১ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি শাহাদত বরণ করেন। তার মৃত্যুর সাথে সাথে খোলাফায়ে রাশেদিনের যুগের অবসান ঘটে এবং মুয়াবিয়া কর্তৃক ক্ষমতা গ্রহণের মাধ্যমে খিলাফতের পরিবর্তে উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠিত হয় ও খলিফার পদ বংশানুক্রমিক হয়ে যায়। পরিশেষে বলা যায়, ৬৫৭ খ্রিষ্টাব্দে সংঘটিত সিফফিনের যুদ্ধের ফলস্বরূপ মুসলিম জাহানের শাসনক্ষমতা আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে বিভক্ত হয়ে পড়ে। পরবর্তীতে আলী (রা)-এর মৃত্যুর পর মুয়াবিয়া ক্ষমতা গ্রহণ করলে সত্য ও ন্যায়ের যুগের অবসান হয় এবং বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিনআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

'যুন্নুরাইন' অর্থ কী?
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংকে একাউন্ট খুলে কলেজের সকল আয় সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেন।

Dhaka · 2017

হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?
খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।
সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহিত ব্যবস্থার সাথে হযরত ওমর (রা) এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'উদ্বৃত্ত অর্থ' বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হযরত ওমর (রা) এর নীতির প্রতিফলন লক্ষণীয়- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে কঠিন পরিণতি ভোগ করেন।

Rajshahi · 2018

আসাদুল্লাহ' কার উপাধি?
কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।
আরব বসন্তের সাথে খলিফা ওসমান (রা) বিরোধী আন্দোলনের মিল কোথায়? ব্যাখ্যা করো।
নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ্বন্দ্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

জনাব রশিত হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Dhaka · 2018

হযরত আলীর (রা) পিতার নাম কী ?
মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'— বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।