হযরত আবু বকর (রা.) কে সিদ্দিক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: রাসুল (সা.)-এর মিরাজের (ঊর্ধ্বগমন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য) কথা শোনামাত্র বিশ্বাস স্থাপন করার কারণে রাসুল (সা.) হযরত আবু বকর (রা.)-কে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। হযরত আবু বকর (রা.) রাসুল (সা.)-এর জীবনসহচর ও ইসলামের একনিষ্ঠ সেবক ছিলেন। নেতৃস্থানীয় ও বয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি রাসুল (সা.)-এর মিরাজ গমনের কথা শোনামাত্র নির্দ্বিধায় বিশ্বাস করেন। এ জন্যই রাসুল (সা.) তাকে 'সিদ্দিক' বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
হযরত আবু বকর (রা.) কে সিদ্দিক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর