শেয়ারFacebookWhatsApp

ইসলামের ইতিহাসের প্রথম গৃহযুদ্ধ কোনটি?

উত্তর: ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ উষ্ট্রের যুদ্ধ।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

ইসলামের ইতিহাসের প্রথম গৃহযুদ্ধ কোনটি?

উদ্দীপক

জনাব রশীদ সাহেব কে. এন্ড. কে. কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করেই তিনি বেশ কিছু কর্মকর্তাকে বদলি করে কোম্পানির শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এতে কর্মকর্তাদের সাথে ব্যবস্থাপনা পরিচালক রশীদ সাহেবের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ফলে অনেক কর্মকর্তা তাঁর সিদ্ধান্ত না মানায় কোম্পানি সংকটে পড়ে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ উষ্ট্রের যুদ্ধ।

উত্তর

হযরত আলী (রা)-এর শাসনামলে দুমাতুল জন্দলের রায়কে প্রত্যাখান করে হযরত আলী (রা)-এর পক্ষের কিছু লোক তাকে যুদ্ধ করতে পরামর্শ দেয়। হযরত আলী তাদের পরামর্শ অগ্রাহ্য করলে তারা তার দল ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করে। ইতিহাসে এরা খারেজি নামে পরিচিত। তারা উগ্র ধর্মীয় ও রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। তারা নাহরায়নের যুদ্ধে আলী (রা)-এর কাছে পরাজিত হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ে এবং তাদের মতবাদ প্রচার করে। তারা কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পেরে পরবর্তীতে ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকের সাথে খুলাফায়ে রাশেদিনের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)-এর ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তা ছাটাইয়ের ঘটনার মিল আছে।হযরত উসমান (রা.)-এর মৃত্যুর পর মদিনায় বিশৃঙ্খলার মধ্যে পাঁচ দিন পর হযরত আলী (রা.) খলিফা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। উসমান (রা.)-এর হত্যাকারীদের বিরুদ্ধে আলী (রা.) কোনো ব্যবস্থা না নিলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। যেটি উদ্দীপকের জনাব রশীদ সাহেবের ক্ষেত্রে ঘটেছিল। গৃহযুদ্ধ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কলহে হযরত আলী (রা.)-এর গোটা শাসনকাল অতিবাহিত হয়। তিনি গঠনমূলক কাজে পূর্বসূরিদের মতো এত সুযোগ পান নি। যে পরিস্থিতির মধ্য দিয়ে তাকে খিলাফতের আসনে সমাসীন হতে হয়েছিল সে পরিস্থিতি খলিফা হওয়ার পরও বিরাজমান ছিল। যতবড় বিচক্ষণ শাসক হোক না কেন এহেন প্রতিকূল পরিস্থিতি সকল ঝড়-তুফানের মোকাবিলায় টিকে থাকা খুবই মুশকিল। তবুও তিনি ন্যায় এবং সত্য পথ থেকে একটুও বিচ্যুত হননি। হযরত আলী (রা.) ক্ষমতা গ্রহণ করে স্থিতিশীলতা অবয়নের জন্য মুয়াবিয়া (রা.) সহ কিছু প্রাদেশিক কর্মকর্তাকে বরখাস্ত করেন কিন্তু মুয়াবিয়া তা মানতে অস্বীকৃতি জানালে সংকট সৃষ্টি হয়। উদ্দীপকের রশীদ সাহেবও এমন এক কঠিন পরিস্থিতিতে কে এন্ড কে কোম্পানির এমডি হন। তিনি কোম্পানি ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিলেই অনেক কর্মকর্তা অবাধ্য হয়। এতে করে কোম্পানি সংকটে পড়ে। যা আলী (রা.)-এর সময়কার প্রাদেশিক কর্মকর্তাদের ছাটাইয়ের ঘটনার সাথে সাদৃর্শপূর্ণ।

উত্তর

উদ্দীপকের ভুল বোঝাবুঝি খিলাফতে গভীর সংকট সৃষ্টি করেছিল। হযরত আলী (রা.) খিলাফতের পদে আসীন হওয়ার পর সর্ববিষয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। হযরত উসমান (রা.)-এর হত্যাকারীদের অনুসন্ধান করে বের করা এবং তাদের নিকট থেকে বিচার আদায় করা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। কিন্তু বিভিন্ন কারণে তার এ উদ্যোগ বাধাগ্রস্ত হয়। হযরত আলী (রা.)-এর পক্ষ হতে কোনো ত্রুটি ছিল না। তবে এক্ষেত্রে উপযুক্ত সাক্ষীর অভাবে কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত করা সম্ভবপর ছিল না। একমাত্র হযরত উসমান (রা.)-এর স্ত্রী নায়লা ঘটনার সময় ঘরে ছিলেন। তিনি একজন পর্দানসীন মহিলা ছিলেন বিধায় যারা হত্যার কাজে অংশ নিয়েছিল তাদেরকে চিনতে পারেন নি। এদিক দিয়ে হযরত আয়েশা (রা.), সালমা (রা.) ও হযরত হাফসা (রা.) মক্কা হতে ফেরত আসার সময় হযরত উসমান হত্যার খবর পান এবং তিনি হত্যার প্রতিশোধ। নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সম্ভবত হযরত আয়েশা (রা.)-এর সাথে মারওয়ান ও বারো জন পদচ্যুত গভর্নর মাথানত করে তাকে ভুল তথ্য দেন। আর এতে করে হযরত আয়েশা (রা.) উত্তেজিত হয়ে উঠেন এবং যুদ্ধের প্রস্তুতি নেন। তাদের এ ভুল বোঝাবুঝির কারণে হযরত উসমান (রা.)-এর হত্যাকান্ডকে কেন্দ্র করে হযরত আলী (রা.)-এর খিলাফতকালে যে বিদ্বেষ ও ভয়াবহতার সৃষ্টি হওয়ার ফলে উষ্ট্রের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ ও নাহরাওয়ানের যুদ্ধ নামে তিনটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। তেমনি এমডি রশীদ সাহেবের ক্ষেত্রেও কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রশীদ সাহেব বিশৃঙ্খল পরিবেশের মধ্যে কে এন্ড কে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। কোম্পানির শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কিছু লোক তাকে পরিবর্তন করে। এতে কর্মকর্তাদের সাথে এমডির ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যার ফলে কোম্পানি গভীর সংকটে পড়ে।পরিশেষে বলা যায়, কে এন্ড কে কোম্পানির কর্মকর্তাদের মধ্যে ভুল বোঝাবুঝির মতো হযরত উসমান (রা.) হত্যা নিয়ে ভুল বোঝাবুঝির কারণে উষ্ট্রের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিনরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

'যুন্নুরাইন' অর্থ কী?
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংকে একাউন্ট খুলে কলেজের সকল আয় সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেন।

Dhaka · 2017

হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?
খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।
সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহিত ব্যবস্থার সাথে হযরত ওমর (রা) এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'উদ্বৃত্ত অর্থ' বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হযরত ওমর (রা) এর নীতির প্রতিফলন লক্ষণীয়- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে কঠিন পরিণতি ভোগ করেন।

Rajshahi · 2018

আসাদুল্লাহ' কার উপাধি?
কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।
আরব বসন্তের সাথে খলিফা ওসমান (রা) বিরোধী আন্দোলনের মিল কোথায়? ব্যাখ্যা করো।
নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ্বন্দ্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

জনাব রশিত হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Dhaka · 2018

হযরত আলীর (রা) পিতার নাম কী ?
মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'— বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।