হযরত আবুবকর (রাঃ) কে ইসলামের ত্রাণকর্তা বলার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: ত্রাণকর্তা অর্থ বিপদ থেকে উদ্ধারকারী। হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামকে প্রাথমিক সকল বিপদ থেকে রক্ষা করেছিলেন বিধায় ইসলামের ইতিহাসে খুলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। রাসুল (সা.)-এর তিরোধানের পর মুসলিম জাহানের সঙ্কটকালীন সময়ে ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকর সিদ্দিক (রা.) তাঁর উপস্থিত বুদ্ধি দিয়ে, দৃঢ় মনোবল ও ত্বরিৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নেতৃত্বের সঙ্কট মোচন, জাকাত অস্বীকারকারীদের কঠোর হাতে দমন, মুনাফিকদের দমন, ভন্ডনবিদের দমন, কুরআন সংকলন এবং স্বধর্মত্যাগীদের ষড়যন্ত্র নস্যাৎ করে সদ্যগঠিত ইসলামি প্রজাতন্ত্রকে বিরাট বিপর্যয় থেকে রক্ষা করেন। এজন্যই আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
হযরত আবুবকর (রাঃ) কে ইসলামের ত্রাণকর্তা বলার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর