শেয়ারFacebookWhatsApp

ইয়ামামার যুদ্ধে কত জন হাফিজ শহিদ হন?

উত্তর: কাইয়ামামার যুদ্ধে ৩০০ জন হাফিজ শহিদ হন।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

ইয়ামামার যুদ্ধে কত জন হাফিজ শহিদ হন?

উদ্দীপক

জনাব শামসুল আলম চকবোয়ালিয়া গ্রামের 'তরুণ সংঘের' সভাপতি। তার অকাল মৃত্যুতে তরুণ সংঘের নেতৃত্বে শূন্যতার সৃষ্টি হয়। নতুন সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘের সদস্যদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। অবশেষে সকলের ঐকমত্যে মঞ্জুরকে দায়িত্ব দেয়া হয়।মঞ্জুর দায়িত্ব পেয়ে সকল সদস্যদের পরামর্শ নিয়ে বিচক্ষণতা ও দৃঢ়তার সাথে তরুণ সংঘ পরিচালনা করতে থাকেন।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

কাইয়ামামার যুদ্ধে ৩০০ জন হাফিজ শহিদ হন।

উত্তর

হযরত ওমর (রা.) দুর্নীতির বিরুদ্ধে খুবই কঠোর ছিলেন। হযরত ওমর (রা.) দুর্নীতি বন্ধ করার জন্য ওয়ালি, আমিল, কাজীসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়োগের আগে তাদের সম্পত্তির হিসেব নিতেন। উৎকোচ বা ঘুষ গ্রহণের প্রমাণ পেলে তাদের বরখাস্ত করা হতো এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো। তার কঠোরতার জন্য খিলাফতে কেউ দুর্নীতি করার সাহস পেত না।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি ইসলামের ইতিহাসের প্রথম খলিফা আবু বকর (রা.)-এর নির্বাচনের ঘটনার ইঙ্গিত করে।.উদ্দীপকের চকবোয়ালিয়া গ্রামের 'তরুণ সংঘের' সভাপতি জনাব শামসুল আলমের। অকাল মৃত্যুতে তরুণ সংঘের নেতৃত্বে শূন্যতার সৃষ্টি হয়। নতুন সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘের সদস্যদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলে মঞ্জুরকে দায়িত্ব দেয়া হয়। তিনি সকলের পরামর্শ নিয়ে বিচক্ষণতা ও দৃঢ়তার সাথে তরুণ সংঘ পরিচালনা করতে থাকেন। উদ্দীপকের এ ঘটনা মহানবি (সা.)-এর ওফাতের পর হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচনের ঘটনার অনুরূপ। হযরত মুহাম্মাদ (সা.)-এর ওফাতের পর ইসলামি সাম্রাজ্য পরিচালনার জন্য হযরত মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি কে হবেন? এটি বিরাট জটিল সমস্যা হিসেবে দেখা দেয়। ঐতিহাসিক পি. কে. হিট্টি, বলেন, "The Caliphat is therefore, the first Problem Islam had a face. It is still a living issue. অর্থাৎ খিলাফত প্রশ্নই ছিল ইসলামের প্রথম সমস্যা। এটি আজও জীবন্ত সমস্যা। আনসার, মুহাজির সকলে এ সমস্যা সমাধানের জন্য 'ছাকিফা-বানি সায়িদা' নামক মিলনায়তনে মিলিত হন। উপস্থিত সদস্যদের মধ্যে ৪টি দল তৈরি হয়। বিভিন্ন যুক্তিতর্ক, আলোচনা শেষে হযরত আবু বকর (রা.) হযরত উমর অথবা আবু উবাইদাকে খলিফা মনোনীত করার প্রস্তাব দেন। কিন্তু হযরত উমর (রা.) বয়স, পদমর্যাদা ও সম্মান বিবেচনা করে হযরত আবু বকর (রা.)-কে খলিফা বলে ঘোষণা দেন এবং তার হাতে বাইআত গ্রহণ করেন। আনসারদের মধ্যে সর্বপ্রথম বশির ইবনে সাদ তার হাতে বাইআত গ্রহণ করেন। এরপর আবু উবায়দা, উসমান, আব্দুর রহমানসহ উপস্থিত সকলের হযরত আবু বকর (রা.)-কে খলিফা হিসেবে স্বীকৃতি দেন। এভাবে মুসলিম জাতি খলিফা নির্বাচনের সংকট থেকে মুক্তি পায়।সুতরাং উদ্দীপকের মঞ্জুরের সভাপতি নির্বাচনের ঘটনার সাথে আবু বকর (রা) এর খলিফা নির্বাচন সাদৃশ্যপূর্ণ।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, মঞ্জুর সংঘ পরিচালনায় খুলাফায়ে রাশেদিনের আদর্শকে অনুসরণ করেছে।উদ্দীপকের মঞ্জুর যেমন সংঘের সভাপতি হয়ে সকলের পরামর্শ নিয়ে দৃঢ়ভাবে শাসন করেন তেমনি হযরত আবু বকর (রা.) খলিফা হয়েদৃঢ় হস্তে শাসন করেছিলেন। ৬৩২ সালে মহানবি (সা.) ওফাত গ্রহণ করলে হযরত আবু বকর খলিফা নির্বাচিত হন এবং তার নির্বাচনের ফলে মুসলিম জাহানের সৃষ্ট সংঘাত মিটে যায়। কেননা আবু বকর (রা.)-এর নির্বাচনের পূর্বে খলিফা নির্বাচন নিয়ে আনসার, মুহাজির, আলী পন্থি ও কুরাইশদের মধ্যে বিভেদ দেখা দেয়। তারা প্রত্যেকে নিজ গোত্র থেকে নেতা নির্বাচনের জন্য দাবি জানায়। ফলে মুসলমানদের মধ্যে সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়। কিন্তু বয়োজ্যেষ্ঠতা, প্রজ্ঞা ও মহানবি (সা.)-এর পরোক্ষ ইঙ্গিতের প্রেক্ষিতে হযরত উমর (রা.), হযরত আবু বকর (রা) কে খলিফা ঘোষণা করে তার হাতে বাইয়াত গ্রহণ করনে। ফলে মুসলমাদের মধ্যে সৃষ্ট দ্বন্দ মিটে যায়। একে একে সকল মুসলমান তার প্রতি আনুগত্য মেনে নেন। হযরত আবু বকর (রা.) নির্বাচিত হলে কিছু ভণ্ডনবির আবির্ভাব ঘটে। বেদুইন গোত্ররা যাকাত দিতে অস্বীকার করে এবং নতুন ইসলাম গ্রহণকারীরা পূর্বের ধর্মে ফিরে যেতে থাকে। এমতাবস্থায় আবু বকর (রা.) সকল বিদ্রোহ দমন করে শিশু ইসলামি রাষ্ট্রের রক্ষা করেন। তিনি কুরআন ও হাদিসের আলোকে শাসন পরিচালনা করেন।পরিশষে বলা যায়, উদ্দীপকের মঞ্জুর হযরত আবু বকর (রা.) এর আদর্শ অনুসরণ করে সংঘ পরিচালনা করেন।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিনরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

'যুন্নুরাইন' অর্থ কী?
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জনাব 'ক' অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংকে একাউন্ট খুলে কলেজের সকল আয় সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেন।

Dhaka · 2017

হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?
খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।
সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহিত ব্যবস্থার সাথে হযরত ওমর (রা) এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'উদ্বৃত্ত অর্থ' বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হযরত ওমর (রা) এর নীতির প্রতিফলন লক্ষণীয়- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে কঠিন পরিণতি ভোগ করেন।

Rajshahi · 2018

আসাদুল্লাহ' কার উপাধি?
কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো।
আরব বসন্তের সাথে খলিফা ওসমান (রা) বিরোধী আন্দোলনের মিল কোথায়? ব্যাখ্যা করো।
নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ্বন্দ্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

জনাব রশিত হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Dhaka · 2018

হযরত আলীর (রা) পিতার নাম কী ?
মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'— বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।