খারেজি কারা? ব্যাখ্যা কর।
উত্তর: হযরত আলী (রা)-এর শাসনামলে দুমাতুল জন্দলের সালিসি রায় অমান্য করে একটি দল তার পক্ষ ত্যাগ করে যারা ইতিহাসে খারিজি নামে পরিচিত। খারিজি শব্দের অর্থ দলত্যাগী। দুমাতুল জন্দলের রায়কে প্রত্যাখান করে হযরত আলী (রা)-এর পক্ষের কিছু লোক তাকে যুদ্ধ করতে পরামর্শ দেয়। হযরত আলী তাদের পরামর্শ অগ্রাহ্য করলে তারা তার দল ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করে। ইতিহাসে এরা খারিজি নামে পরিচিত। তারা উগ্র ধর্মীয় ও রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। তারা নাহরায়নের যুদ্ধে আলী (রা)-এর কাছে পরাজিত হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ে এবং তাদের মতবাদ প্রচার করে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
খারেজি কারা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর