উদ্দীপকের ছকে মুরগি পালনের মুক্ত পালন, অর্ধমুক্ত পালন এবং আবদ্ধ পদ্ধতি দেখানো হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্ধমুক্ত পালনপদ্ধতিটি অন্যান্য পদ্ধতির চেয়ে অর্থনৈতিকভাবে বেশি লাভজনক। নিচে এর যথার্থতা বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশে মুরগি পালনের ক্ষেত্রে মুক্ত পদ্ধতি সবচেয়ে প্রাচীন ও প্রচলিত 'পদ্ধতি। এ পদ্ধতিতে মুরগি পুরোপুরি প্রাকৃতিক পরিবেশে থাকে, যেখানে খাদ্য সংগ্রহ মূলত প্রাকৃতিক উৎসের ওপর নির্ভর করে। এতে খাদ্য ব্যয় কম হলেও উৎপাদন অনেক কম হয়। এছাড়াও রোগ-ব্যাধি ও শিকারির, আক্রমণের ঝুঁকি বেশি থাকে এবং আবহাওয়ার প্রতিকূলতায় মুরগির মৃত্যুর হারও বাড়তে পারে। ফলে লার্ভ সীমিত হয়। আবার, আবদ্ধ পালন পদ্ধতিতে উৎপাদন হার বেশি হলেও খাদ্য, অবকাঠামো ও ব্যবস্থাপনার খরচ অনেক বেশি। যার ফলে মোট ব্যয় বেড়ে গিয়ে লাভের হার কমে যায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষের পক্ষে এ পদ্ধতিটি অবলম্বন করা সম্ভব নয়। কিন্তু অর্ধমুক্ত পালন পদ্ধতিতে মুরগি আংশিকভাবে প্রাকৃতিক পরিবেশে বিচরণ করে এবং আংশিকভাবে নিয়ন্ত্রিত পরিবেশে থাকে। যার ফলে খাদ্যের একটি অংশ প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং রোগবালাইও তুলনামূলকভাবে কম হয়। এতে খাদ্য ও চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রিত থাকে, উৎপাদন ভালো হয় এবং আবহাওয়ার সাথে সহজে মানিয়ে নেওয়া যায়। অতএব, খরচ ও উৎপাদনের মধ্যে এই ভারসাম্যের কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্ধমুক্ত পারন পদ্ধতি অন্যান্য পদ্ধতির তুলনায় অর্থনৈতিকভাবে বেশি লাভজনক।