তোমার কলেজে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপনের উপর একটি দিনলিপি রচনা কর ।
উত্তর: ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার রাত ১১টা ৫৮ মিনিট ঢাকা ফেব্রুয়ারির ২১ তারিখ আমাদের দেশের জন্য জাতীয় শহিদ দিবস আর বৃহত্তর পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমাদের দেশের দামাল ছেলেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। পূর্ব পাকিস্তানের জনগণকে দমিয়ে রাখতে পশ্চিম পাকিস্তানি শাসকচক্রের প্রথম ষড়যন্ত্র ভাষা নিয়ে। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সালাম, বরকত, রফিকরা সেদিন রাজপথে 'আন্দোলনে নেমে শহিদ হয়েছিলেন। সেই ভাষা শহিদদের স্মরণে দিনটা শুরু হলো প্রভাতফেরির মাধ্যমে। খুব ভোরে ঘুম থেকে উঠে কলেজের প্রশাসনিক ভবনের সামনে আমরা সমবেত হলাম। শিক্ষকবৃন্দ এসে প্রভাতফেরিতে যোগদান করলে শুরু হলো খালি পায়ে আমাদের পদযাত্রা। সে সঙ্গে সমবেত কণ্ঠে গাওয়া হচ্ছিল 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' । প্রভাতফেরিটি কলেজের শহিদ মিনারে পৌঁছালে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট দাঁড়িয়ে থেকে ভাষা শহিদদের স্মরণে নীরবতা পালন করা হলো। তারপর কলেজে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিলাম বন্ধুদের সঙ্গে। কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের পর কলেজের অধ্যক্ষ ও অন্য শিক্ষকগণ আজকের দিনটির মহিমান্বিত দিক আমাদের সামনে তুলে ধরলেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রবন্ধ ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ মহোদয়। আমি নিজেও প্রবন্ধ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারের জন্য পুরস্কার পেলাম। অনুষ্ঠান শেষে বাড়িতে এসে বাবাকে পুরস্কার দেখালাম। বাবা খুব খুশি হলেন ।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার কলেজে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপনের উপর একটি দিনলিপি রচনা কর ।
উত্তর