লঞ্চডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো।
উত্তর: ১৫ জুলাই, ২০১৯ সোমবার রাত ১০টা বরিশাল দুর্ঘটনা আমাদের দেশের নৈমিত্তিক ঘটনা। প্রতিদিন বহু মানুষ নানা দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব দুর্ঘটনার মধ্যে লঞ্চডুবি অনেক ভয়াবহ। ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে অগণিত মানুষ লঞ্চযোগে ঢাকায় আসে। আবার ঢাকা থেকে নিজ নিজ এলাকায় ফিরে যায়। কিন্তু লঞ্চডুবির ঘটনা সেসব মানুষের জীবনকে এক মুহূর্তে লন্ডভন্ড করে দেয়। আজ আমিও আমার চোখের সামনে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যেতে দেখলাম। সকাল ১১টার দিকে ফরিদপুর থেকে আসা একটি লঞ্চ মাওয়া ঘাটে পৌছানোর কথা ছিল। কিন্তু ঘাটে পৌঁছাবার পূর্বেই বৈরী আবহাওয়া এবং নদীর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেল লঞ্চটি। আমিও ওই সময় পাশের অন্য একটি লঞ্চে ছিলাম। চোখের সামনেই লঞ্চটিকে একটু একটু করে পানির নিচে তলিয়ে যেতে দেখলাম। বেঁচে থাকার আকুতিতে যাত্রীদের চিৎকার ও আহাজারিতে পুরো এলাকায় বিষাদ ছড়িয়ে পড়ল। চোখের সামনে এত বড়ো দুর্ঘটনা ঘটতে আগে কখনো দেখিনি আমি। শত শত মানুষের কান্না এখনো আমার কানে বাজে। ভয়াবহ এই লঞ্চডুবি দেখার পর এক বিশাল বিষাদময়তা আমার অন্তর্লোক ছেয়ে রইল।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
লঞ্চডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো।
উত্তর