কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ।
উত্তর: ১০ই জুলাই ২০২৫ পিলখানা, রাত: ১১:০০ কলেজের প্রথম দিন আজ আমার কলেজ জীবনের ব প্রথম দিন সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠলাম। প্রয়োজনীয় কাজ সেরে গোসল, খাওয়া-দাওয়া করে ১০টায় কলেজের ইউনিফর্মটি পরে নিলাম। হেঁটে হেঁটে কলেজ গেটে পৌছার পর কলেজ গেটের নিরাপত্তারক্ষীরা আমার পরিচয় জানতে চাইল। আমার কাছে আইডি কার্ড ছিল না। আমি ভর্তি রশিদ দেখালাম। তারা আমাকে গেটে প্রবেশ করতে দিল। সোজা পৌছে গেলাম ক্লাসে। চারদিকে প্রায় সরাই অপরিচিত। আমার পাশের ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার নাম কী? সে বলল- ফারহান। সে আমার নাম জিজ্ঞেস করল। বললাম- ইমন। ফারহানকে আমার ভালো লাগল। খুবই হাসিখুশি, প্রাণবন্ত ছেলে। শিক্ষক আসার আগে আরও কয়েকজনের সাথে পরিচয় হলো। ১২:০০টা বাজলে একজন শিক্ষক এলেন, নাম বললেনশহিদুল ইসলাম। তিনিই আমাদের বাংলা শিক্ষক। তিনি আমাদের করণীয় সম্পর্কে আকর্ষণীয় ভাষায় সাবলীল ভঙ্গিমায় বক্তব্য দিলেন। তার বাচনভঙ্গি, কণ্ঠস্বর, আন্তরিকতা আমাকে মুগ্ধ করল। এরপর আরও ২টি ক্লাস হলো। তারপর টিফিন পিরিয়ড। এ সময় আমরা পুরো কলেজ ঘুরে দেখলাম। ২টি খেলার মাঠ, ৭টি বৃহৎ ভবন, ২টি ক্যানটিন, ১টি লাইব্রেরি, ১টি মিলনায়তন নিয়ে বিশাল ক্যাম্পাস। নাশতা করলাম, বন্ধুদের সাথে গল্প করলাম। টিফিনের পর আরও ৩টি ক্লাস হলো ৪:৪৫ মিনিটে আমাদের ছুটি হলো। আনন্দময় একটা দিন কাটিয়ে বাসায় এলাম। দিনটি স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ।
উত্তর