সম্প্রতি অনুষ্ঠিত তোমার কলেজের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের উপর একটি দিনলিপি লেখ।
উত্তর: ২২ আগস্ট ২০২৫, মঙ্গলবার রাত ১১: ০০ মিনিট বিজ্ঞান মেলা উদযাপন আজ ছিল আমাদের কলেজের বিজ্ঞানমেলার শেষ দিন। গত ২২ তারিখ থেকে আজ ২৪ তারিখ পর্যন্ত এ মেলাটির আয়োজন চলে আমাদের কলেজ প্রাঙ্গণে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের নয়নাবিধ বিষয়কে সামনে এনে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে বিজ্ঞানমেলার। এবার বিজ্ঞানমেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ১০টি দল দশ রকমের প্রজেক্ট নিয়ে হাজির হয়। এছাড়া মেলায় বিজ্ঞানবিষয়ক নানা বইয়ের একটি স্টল ছিল। মেলার আরেকটি প্রধান আকর্ষণ ছিল 'বিজ্ঞানের মজার খেলা' কর্নারটি। এখানে সহজ পদ্ধতিতে বিজ্ঞানের বিভিন্ন বিষয় খেলার মাধ্যমে দেখানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের তৈরি করা প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, 'একটি আদর্শ গ্রাম', 'পানি দূষণরোধে বিজ্ঞান', 'পানি অপচয় রোধে বৈজ্ঞানিক ব্যবস্থা' ইত্যাদি। আমি যে দলের মাধ্যমে মেলায় অংশগ্রহণ করেছি, তার নাম ছিল 'প্লাটো'। আমাদের প্রজেক্ট ছিল “কৃত্রিম উপায়ে মার্কার তৈরি', যা মেলায় উদ্ভাবন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ড. মুহম্মদ জাফর ইকবালের উপস্থিতি। আমি তাঁর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছি এবং ছবিও তুলেছি। বিজ্ঞানমেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম । আমি এটি খুব উপভোগ করেছি।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
সম্প্রতি অনুষ্ঠিত তোমার কলেজের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের উপর একটি দিনলিপি লেখ।
উত্তর