তোমার কলেজে 'প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী' অনুষ্ঠানের বর্ণনা দিয়ে অধ্যক্ষ বরাবর একটি প্রতিবেদন লেখ।
উত্তর: প্রতিবেদনের প্রকৃতি : সাধারণ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনাম : ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান প্রতিবেদন তৈরির স্থান : সিলেট সরকারি কলেজ, সিলেট প্রতিবেদন তৈরির সময় ও তারিখ ২৩. মার্চ ২০২৫, বিকেল ৩টা প্রতিবেদকের নাম : ইয়াফি আমিন ছাত্রছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দুই দিনব্যাপী পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় আনন্দ র্যালি। বহুদিন পর সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে নাচে-গানে মাতোয়ারা হয়ে নানা বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন র্যালিতে। কলেজের রেড বিল্ডিং চত্বরে আবার যেন বসেছিল পুরানো দিনের আড্ডা। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন সবাই। তারপর বন্ধুদের সঙ্গে নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর সতীর্থদের সঙ্গে সাংস্কৃতিক আয়োজনে গানে-আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। সংগ্রহ করেন গতকাল শুক্রবারের অনুষ্ঠানের উপহার সামগ্রী। সে সময় সবার চোখেমুখে ছিল পুনর্মিলনীর উচ্ছ্বাস। এবারের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক কলেজ অধ্যক্ষ বলেন, 'এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবার সংগঠিত হতে চাই। প্রাক্তন শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী সিলেট সরকারি কলেজের উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখতে চান। এবারের পুনর্মিলনী থেকে অর্থ সাশ্রয় করে আমরা একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি।' পুনর্মিলনীর পর সবার মতামতের ভিত্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। দিনভর প্রাক্তনদের চোখেমুখে ছিল পুনর্মিলনীর উচ্ছ্বাস। এদিকে শুক্রবার সকালে নগরের কলেজের হলরুমে শুরু হবে পুনর্মিলনীর দিনব্যাপী অনুষ্ঠান। পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয় সকাল ৯টায়। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত ও প্রয়াত সতীর্থদের স্মরণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর আহ্বায়ক কলেজ অধ্যক্ষ এবং অন্যান্য সদস্যরা বক্তব্য রাখবেন। এ পর্বে স্বর্ণালি অতীতকে স্মরণ করবেন সিলেট সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় প্রাক্তনদের নিয়ে ক্যাম্পাস বিজড়িত স্মৃতিমূলক অনুষ্ঠান। কৌতুক পরিবেশন, কুইজ প্রতিযোগিতা, কবিতা পাঠ ও গল্প বলা, কলেজ বন্ধুদের পরিবেশনায় গানের অনুষ্ঠান ছিল বিকেলের আয়োজনে। সন্ধ্যায় অতিথি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় গানের অনুষ্ঠান। সবশেষে প্রীতিভোজ ও র্যাফেল ড্রর মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আনন্দ আয়োজন। প্রতিবেদক। ইয়াফি আমিন সিলেট।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার কলেজে 'প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী' অনুষ্ঠানের বর্ণনা দিয়ে অধ্যক্ষ বরাবর একটি প্রতিবেদন লেখ।
উত্তর