তোমার এইচএসসি নির্বাচনি পরীক্ষার পূর্বরাত্রির একটি দিনলিপি লেখ।
উত্তর: রাত ১০টা ৩০ মিনিট লক্ষ্মীপুর পরীক্ষার পূর্বরাত্রি রাত পোহালেই আমার এইচএসসি নির্বাচনি পরীক্ষা কিন্তু প্রতিদিনের কথাগুলো প্রতিদিনই লিখে রাখাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে বলে আজকের কথাগুলোও না লিখে স্বস্তি পাচ্ছি না। একটু পরে ঘুমাতে যাব। অনেক আগে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম বলে আজ তেমন একটা চাপ নেই। কিছুক্ষণ আগে মা দেখে গেলেন আমি কী করছি। ডায়েরি নিয়ে বসে আছি দেখে মা মৃদু হেসে চলে গেলেন । কারণ মা জানেন যে, আমার প্রয়োজনীয় পড়া শেষ করেছি বলেই আমি ডায়েরি নিয়ে বসেছি। আমাকে পড়ার ব্যাপারে খুব একটা চাপ দিতে হয় না, আর বাবা-মা তা কখনো করেনও না। তবে পরীক্ষার পূর্ব রাতে সবার যেমন অনুভূতি হয়, আমারও তেমনই হচ্ছে। যা যা পড়েছি তা সঠিকভাবে লিখে আসতে পারব কি না, তা নিয়ে একটু চিন্তা হচ্ছে। মনে হচ্ছে, আরেকটু বেশি করে যদি পড়তাম তবে শতভাগ কমন পড়বে বলে নিশ্চিন্ত হতে পারতাম। তবুও আমার একটু আত্মবিশ্বাস আছে যে, আমি আগামীকালের পরীক্ষাতে বেশ ভালো লিখতে পারব। জানি না ঘুম আসবে কি না। তবে আমি চেষ্টা করব ঘুমানোর। দুশ্চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যাওয়াটা পরীক্ষার জন্য বেশ জরুরি । এ কথাটা মাথায় রেখে আমি ঘুমানোর চেষ্টা করব। খোদা হাফেজ। শুভরাত্রি মেরিনা খানম পৌষি। উল্লাপাড়া, সিরাজগঞ্জ তারিখ : ১১/০৩/২024
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার এইচএসসি নির্বাচনি পরীক্ষার পূর্বরাত্রির একটি দিনলিপি লেখ।
উত্তর