তোমার কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা কর ।
উত্তর: ০৪.০৩.২০২৪ রাত ১১ : ৩০ মিনিট 'কলেজের সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিবস' গত তিনদিনব্যাপী আমাদের কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২রা ও ৩রা মার্চ ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩রা মার্চ দুপুর ২টা থেকে কবিতা, গান, গজল, একক ও দলীয় নৃত্য, অভিনয় প্রতিযোগিতা হয় । প্রতিশ্রেণি থেকে গ্রুপভিত্তিক ৯ জন করে ১ম, ২য়, ও ৩য় স্থান অর্জন করে। অনুষ্ঠানে ৩য় ও শেষ দিন আজ সোমবার সকালে আমন্ত্রিত শিল্পী বাপপা মজুমদারের আসাধারণ কিছু গান পরিবেশিত হয়। দর্শক-শ্রোতা মুগ্ধ হয়। এরপর কলেজ পরিচালনা পরিষদ, উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে প্রধান শিক্ষক পুরস্কার বিতরণ শুরু করেন। একে একে প্রতিটি শ্রেণির পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের সাথে অতিথিদের ফটোশেসন হয়। তারপর উপজেলা চেয়ারম্যান আবদুল ওদুদ মণ্ডল, শিক্ষা অফিসার আল- আমীন খান ও আমাদের সবার প্রিয় অধ্যক্ষ স্যার সিরাজউদ্দিন স্যারের দিকনির্দেশনামূলক ও জীবন গঠনমূলক বক্তৃতার মাধ্যমে উক্ত অনষ্ঠানের সভাপতি সমাপ্তি ঘোষণা করেন। যদিও শারীরিক অসুস্থতার কারণে আমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি তবুও আজকে দিনটি ছিল আমার জন্য ভীষণ আনন্দের ও স্মরণীয় । সুলতানা রোশনী যশোর ।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা কর ।
উত্তর