'অমর একুশের বইমেলা' পরিদর্শনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।
উত্তর: ০২. ১০. ২০২৪ রাত ১১:০০ মিনিট 'অমর একুশে গ্রন্থমেলা ২০২৪' সমাপনী দিবস অমর একুশে গ্রন্থমেলা বাঙালির প্রাণের মেলা। প্রতিবছর বইপ্রেমীরা ফেব্রুয়ারি মাসের অপেক্ষায় থাকে। সমগ্র ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমির প্রাঙ্গণে ও সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলার আয়োজন করা হয়। দীর্ঘ একবছর অপেক্ষা করার পর ডিসেম্বর-জানুয়ারি মাস আসতে না আসতেই আমার মধ্য অস্থিরতা শুরু হয়ে যায় মেলা ভ্রমণ ও নতুন নতুন বই পড়ার জন্য। পুরো মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। সাধারণত দিনের বেলা তিনটায় মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করা হয় সর্বসাধারনের জন্য। তবে শুক্রবার মেলা শুরু হয় সকাল এগারোটা থেকে । আজ ২৮ ফেব্রুয়ারি, মেলার শেষ দিন। সকাল থেকেই মেলা প্রাঙ্গণদ্বার উন্মুক্ত সকলের জন্য। নির্দিষ্ট সময়ের পূর্বেই মেলায় পৌছালাম এবং লম্বা লাইন ধরে মেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম । বইমেলাকে ঘিরে মানুষের সাজ সাজ রব আমাকে বিস্ময়াবিভূত করে। নতুন বইয়ের পসরা সাজিয়ে কত যে প্রতিষ্ঠান মেলায় অংশ নেয় তার অন্ত নেই। প্রথমে বাংলা একাডেমির প্রাঙ্গণে প্রবেশ করলাম । স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম । বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘোরা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে গেলাম। আমার পছন্দের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান ও সেলিনা হোসেন রচিত গ্রন্থগুলো মনোযোগ সহকারে দেখলাম এবং আমার বাড়ির লাইব্রেরিতে সংগ্রহের জন্য কিছু বই কিনলাম। তারপর কিছু ম্যাগাজিন, ভৌতিক ও ব্যঙ্গাত্মক তথা কার্টুন ধরনের বই কিনলাম। সৌভাগ্যবশত বর্তমান সময়ের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের দেখা পাই। অনেক ভিড় ঠেলে তাঁর কাছ থেকে অটোগ্রাফ নিয়ে আসি তাঁর 'আমার বন্ধু রাশেদ' (১৯৯৪) উপন্যাসটিতে। এভাবে মেলা প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে সন্ধ্যা সাতটা বেজে গেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে পা বাড়াই। বইমেলা আমাদের বাঙালি জাতীয় জীবনের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। অমর একুশের গ্রন্থমেলায় আসতে পেরে এবং নিজের পছন্দের লেখকদের বই সংগ্রহ করতে পেরে খুব ভালো লাগছে। খুবই অসাধারণ কাটল আজকের দিনটা । সুলতানা রোশনী, যশোর ।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
'অমর একুশের বইমেলা' পরিদর্শনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।
উত্তর