প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।
উত্তর: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার রাত ১০টা ৩০ মিনিট ঢাকা অমর একুশে গ্রন্থমেলা বাঙালির প্রাণের মেলা। প্রতিবছর আমি ফেব্রুয়ারি মাসের অপেক্ষায় থাকি। কেননা, সমগ্র ফেব্রুয়ারি মাসজুড়েই বাংলা একাডেমির প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয়। দীর্ঘ একটি বছর অপেক্ষা করতে হয় অমর একুশে গ্রন্থমেলার জন্য। ডিসেম্বর মাস আসতে না আসতেই আমার ভিতর অস্থিরতা শুরু হয়ে যায় গ্রন্থমেলার আর বেশিদিন' দেরি নেই ভেবে । প্রতিবছর আমি বেশ কয়েকবার যাই গ্রন্থমেলায়। সাধারণ দিনে বেলা তিনটায় মেলাপ্রাঙ্গণ উন্মুক্ত করা হয় সর্বসাধারণের জন্য। আজ কলেজ থেকে ফিরে দুপুরে খাওয়া শেষে বেরিয়ে পড়লাম গ্রন্থমেলার উদ্দেশ্যে । নির্দিষ্ট সময়ের পূর্বেই পৌঁছে গেলাম মেলার গেটে এবং লাইন ধরে মেলাপ্রাঙ্গণে প্রবেশ করলাম। প্রথমে বাংলা একাডেমির প্রাঙ্গণে প্রবেশ করলাম । এখানে বেশ কয়েকটি স্টল ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এরপর আমরা 'লেখক বলছি' মঞ্চের দিকে এগোলাম। এখানে লেখক তাঁর নিজের নতুন বই নিয়ে পাঠকদের সঙ্গে কথা বলছেন । বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘোরা হলে আমরা সোহরাওয়ার্দীর দিকে যাই। এখানে এসে প্রথমেই আমি পাঞ্জেরী পাবলিকেশন্সের প্যাভিলিয়নে যাই এবং আমার প্রিয় কমিকস বেসিক আলী আর বাবু সিরিজের নতুন বইগুলো সংগ্রহ করি। এরপর একে একে আমার পছন্দের অন্যান্য লেখকদের বইও কিনি 1 সৌভাগ্যবশত আজ মেলায় লেখক মুহম্মদ জাফর ইকবালের দেখা পাই । অনেক ভিড় ঠেলে তাঁর কাছ থেকে অটোগ্রাফ নিয়ে আসি । তার নতুন যেই বইটি কিনেছি সেটিতে। এভাবে মেলাপ্রাঙ্গণে ঘুরতে ঘুরতে সন্ধ্যা সাতটা বেজে গেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে পা বাড়াই। অমর একুশে গ্রন্থমেলায় আসতে পেরে এবং নিজের পছন্দের লেখকদের বইগুলো সংগ্রহ করে আজ বিকেলটা অসাধারণ কাটল ।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।
উত্তর