তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।
উত্তর: ২০ জুন, ২০২৪ বরাবর শহীদ রোস্তম আলী কলেজ, ডেমরা, ঢাকা । বিষয় : প্রতিবেদন তৈরির আবেদন প্রসঙ্গে । মহাত্মন, আপনার পত্রের স্মারক নং ৫০২/০৫/১ সূত্র মতে আদিষ্ট হয়ে নিম্নোক্ত প্রতিবেদনটি পেশ করছি। নিবেদক - আমিন সাংস্কৃতিক সম্পাদক শহীদ রোস্তম আলী কলেজ । [চিত্র] 'মহাসমারোহে উদযাপিত হয়ে গেল বাংলা নববর্ষ' বিগত ১৪ এপ্রিল, ২০২৪ অর্থাৎ পহেলা বৈশাখ ১৪৩০ কলেজে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিটি বিভাগের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। পুরস্কারের মোট মূল্যমান ছিল পাঁচ হাজার টাকার বই। কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নীতু, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে একাদশ শ্রেণির ছাত্রী ছন্দা ও কৌশিকী । রবীন্দ্রসংগীত ও নজরুলগীতিতে প্রথম হয়েছে একাদশ শ্রেণির ছাত্রী শম্পা। উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে নবম শ্রেণির ছাত্রী সোনিয়া। বিতর্ক প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম হয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী ফারিয়া এবং স্নাতক প্রথম বর্ষের ছাত্রী দোলন । সবশেষে আয়োজন করা হয়েছিল 'যেমন খুশি তেমন সাজ'। এতে প্রথম পুরস্কার পেয়েছে একাদশ শ্রেণির ছাত্রী ঋতু। সবকিছুই সমাপ্ত হয়েছে সুশৃঙ্খল আনন্দঘন পরিবেশে। প্রতিবেদক— আমিন সাংস্কৃতিক সম্পাদক।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।
উত্তর
'মহাসমারোহে উদযাপিত হয়ে গেল বাংলা নববর্ষ'
বিগত ১৪ এপ্রিল, ২০২৪ অর্থাৎ পহেলা বৈশাখ ১৪৩০ কলেজে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিটি বিভাগের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। পুরস্কারের মোট মূল্যমান ছিল পাঁচ হাজার টাকার বই। কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নীতু, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে একাদশ শ্রেণির ছাত্রী ছন্দা ও কৌশিকী । রবীন্দ্রসংগীত ও নজরুলগীতিতে প্রথম হয়েছে একাদশ শ্রেণির ছাত্রী শম্পা। উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে নবম শ্রেণির ছাত্রী সোনিয়া। বিতর্ক প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম হয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী ফারিয়া এবং স্নাতক প্রথম বর্ষের ছাত্রী দোলন । সবশেষে আয়োজন করা হয়েছিল 'যেমন খুশি তেমন সাজ'। এতে প্রথম পুরস্কার পেয়েছে একাদশ শ্রেণির ছাত্রী ঋতু। সবকিছুই সমাপ্ত হয়েছে সুশৃঙ্খল আনন্দঘন পরিবেশে।
প্রতিবেদক—
আমিন
সাংস্কৃতিক সম্পাদক।