তোমার কলেজে উদ্যাপিত নবীনবরণ অনুষ্ঠানের উপর একটি দিনলিপি রচনা কর।
উত্তর: সাহস স্কুল এন্ড কলেজ, রংপুর্য রবিবার ৯ জুন ২০২৪ রাত ৮টা ২৭ মিনিট সিলেট এ বছর নতুন কলেজে ভর্তি হয়েছি। আমাদের নবীনদের বরণ করে নিতে আজ কলেজে নবীনবরণের আয়োজন করেছে কলেজের সাংস্কৃতিক কমিটি। অনুষ্ঠান শুরু করার নির্দিষ্ট সময়ের পূর্বেই আমরা কলেজে উপস্থিত হয়েছি। আমাদের উপলক্ষ্য করে কলেজ প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু হয়। অধ্যক্ষ মঞ্চে আসার পরপরই কুরআন তিলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। তারপর ফুলের তোড়া প্রদানের মাধ্যমে বড়ো ভাই ও আপুরা আমাদের বরণ করে নেন। আমাদের উদ্দেশে এক বড়ো আপু মানপত্র পাঠ করেন। তারপর শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বড়ো ভাই ও আপুরা। সুশৃঙ্খলভাবে আসনে বসে তাঁদের বক্তব্য শুনছিলাম। এরপর শিক্ষকদের মধ্য থেকে কেউ কেউ বক্তব্য দিলেন। তাঁদের মধ্যে দুলাল স্যারের চমৎকার বাচনভঙ্গিতে আমি একেবারে মুগ্ধ। অধ্যক্ষ মহোদয় আন্তরিক ও বন্ধুত্বসুলভ আচরণে আমাদের বরণ করে নিলেন। নবীনদের পক্ষ থেকে আমিসহ দুই-তিন জন বক্তব্য দিয়ে স্যারদের অনেক প্রশংসা পেয়েছি। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বড়ো ভাই ও আপুরা কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, নৃত্য প্রদর্শন, কৌতুক পরিবেশন করলেন। আমরা সবাই তখন আনন্দঘন সময় পার করছিলাম। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে, তাই এ নবীনবরণ অনুষ্ঠানও শেষ হলো। খুব ভালো লেগেছিল ওই আনন্দঘন মুহূর্তগুলো। সবচেয়ে ভালো লেগেছে শিক্ষকদের আন্তরিক ব্যবহার। আগামীকাল থেকে কলেজের ক্লাস শুরু হবে। আশা করি, শিক্ষকদের সঙ্গে আমরা এ রকম সম্পর্ক নিয়েই ভবিষ্যতে চলতে পারব এবং বড়ো ভাই ও আপুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারব।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার কলেজে উদ্যাপিত নবীনবরণ অনুষ্ঠানের উপর একটি দিনলিপি রচনা কর।
Rajshahi · 2024
উত্তর
উত্তর