কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
উত্তর: ২৩.০৩.২০২৫ অধ্যক্ষ সফর আলী মহাবিদ্যালয় আড়াইহাজার, নারায়ণগঞ্জ বিষয়: বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন। জনাব বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী। আমরা আগামী ২৬ মে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে ইচ্ছুক। তথ্য-প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে মেধাকে শানিত করতে বিতর্কের কোনো বিকল্প নেই। এটি সহশিক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা আমাদের বুদ্ধিমত্তার চর্চা ও চিন্তাশীল মননের উৎকর্ষ সাধনে সৃষ্টিশীল এই প্রতিযোগিতার আয়োজন করতে অধীর আগ্রহী। অতএব, মহোদয়ের নিকট আবেদন, উক্ত বিষয়টি বিবেচনা করে আমাদের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি প্রদান করে বাধিত করবেন। নিবেদক হাসান শামউদ্দীন রোল নম্বর-১ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আব…
Jessore · 2024
উত্তর
উত্তর