Rajshahi, Comilla, Chittagong, Barisal বোর্ড 2018 Marketing 1st Paper

Rajshahi, Comilla, Chittagong, Barisal শিক্ষা বোর্ড 2018 সালের HSC Marketing 1st Paper বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

12

প্রশ্ন

Rajshahi, Comilla, Chittagong, Barisal

বোর্ড

2018

সাল

সাম্প্রতিক প্রশ্ন

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব বাবুল যশোরের গদখালীতে ক্রয়কৃত নিজস্ব ৫ একর জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করেন। তিনি উৎপাদিত ফুল বিভিন্ন দিবসে ব্যবহারের জন্য বিভিন্ন মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিক্রির ব্যবস্থা করে লাভবান হন। চলতি বছরে ফুলের যথেষ্ট চাহিদা ও বাম্পার ফলন হলেও নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় তিনি যথাসময়ে ফুল বিক্রয় করতে ব্যর্থ হন। ফলে যথেষ্ট লোকসানের সম্মুখীন হন। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।

Dhaka · 2025

উৎপাদন কী?
আর্থিক উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা যায়?
জনাব বাবুলের কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উপযোগের ধরন বিবেচনায় জনাব বাবুলের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

মিসেস সেবু গুলশানে একটি বিউটি পার্লার স্থাপন করেন। যেখানে ক্রেতাদের পছন্দ অনুযায়ী চুল কাটা, হেয়ার স্টাইল করা, ফেসিয়াল করা, কনে সাজানো ইত্যাদি কার্য সম্পাদন করা হয়। এছাড়া বিশেষ শ্রেণির ভোক্তার জন্য মাথা মেসেজ ও বডি মেসেজ করে দেওয়া হয়। ফলে পার্লারটির ক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের আস্থা ও নির্ভরশীলতার কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সফলতা লাভে সক্ষম হয়েছে।

Dhaka · 2025

উৎপাদন ব্যবস্থাপনা কী?
'পণ্য স্পর্শনীয়' – ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব জাকির রাজশাহীতে একটি আমের জুস কারখানা গড়ে তোলেন। তিনি নিজের বাগানের আম দিয়ে জুস তৈরি করেন এবং তা সারাদেশে বিক্রয় করেন। কিন্তু ক্রেতাদের নিকট থেকে অভিযোগ আসায় তার উৎপাদিত জুসের মান যাচাইয়ের জন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করান এবং উক্ত জুস নিম্নমানের বলে বিবেচিত হয়। তাই তিনি উপযুক্তমান বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত মান অনুযায়ী জুস উৎপাদিত হচ্ছে কিনা তা যাচাই করেন এবং কোথাও সমস্যা বা ত্রুটি-বিচ্যুতি ঘটলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে ক্রেতাদের নিকট তার কারখানার উৎপাদিত জুস দিনে দিনে জনপ্রিয় হচ্ছে।

Dhaka · 2025

সার্বিক মান ব্যবস্থাপনা কী?
বেঞ্চমার্কিং কীভাবে পণ্য মানের উন্নয়ন ঘটায়?
উল্লিখিত উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় জনাব জাকিরের উৎপাদিত জুসের জনপ্রিয়তার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব মামুন নাটোরের একজন গমচাষি। তিনি প্রায় ১০ একর জমিতে গম চাষ করেন। এবছর গমের ফলন যথেষ্ট ভালো হয়েছে। তিনি গম প্রক্রিয়াকরণ করতে গিয়ে দেখলেন যে, তার কারখানায় পণ্য মজুদের জন্য স্থান সংকুলান হচ্ছে না। তাই তিনি একটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পণ্য মজুদ করার লক্ষ্যে একটি গোডাউন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করলেন।

Jessore · 2025

ভূমি কী?
"মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান” – ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব মামুনের গম উৎপাদনের মূল ভিত্তি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব মামুনের ঋণ নিয়ে গোডাউন নির্মাণের সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব জামাল একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্যের আকার-আকৃতি, আকর্ষণীয় রং, ধরন, স্টাইল ইত্যাদি নির্ধারণের প্রচেষ্টা চালান। বর্তমানে তিনি কম্পিউটারাইজড পদ্ধতিতে স্বল্প ব্যয়ে পাকা রংবিশিষ্ট উন্নত মানের পণ্য ডিজাইনের মাধ্যমে ক্রেতার চাহিদা উপযোগী পণ্য উৎপাদন করায় বিক্রির পরিমাণ বেড়ে যায়। এতে ক্রেতাদের সন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধি পায়। ফলে অল্প দিনের মধ্যেই পণ্যের বাজার সম্প্রসারিত হয়।

Sylhet · 2025

ব্যবহারিক ডিজাইন কী?
"প্যাকেজিং ডিজাইন পণ্যকে আকর্ষণীয় করে" ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রথম অবস্থায় পণ্য ডিজাইনের কোন ধরনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
পণ্য ডিজাইনের ধরন বিবেচনাপূর্বক জনাব জামালের ব্যবসায়ের সফলতার কারণ বিশ্লেষণ কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব রায়হান সাহেব ঢাকার কোয়ালিটি গার্মেন্টস-এর একটি শাখা যশোরের ঝিকরগাছায় স্থাপন করেন। উক্ত ফ্যাক্টরিতে পঞ্চম তলায় কাপড় কাটা হয়। চতুর্থ ও তৃতীয় তলায় কাপড় সেলাই করা হয়, দ্বিতীয় তলায় অফিস এবং নিচ তলায় কাপড় ওয়াশিং ও প্যাকেট করা হয়। একদিন হঠাৎ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফ্যাক্টরিতে প্রবেশ ও বাইরের সিঁড়ি প্রশস্ত হওয়ার কারণে শ্রমিকরা ভালোভাবে এ দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ফলে সহজ চলাচলের জন্য গার্মেন্টস শিল্পটি ঝুঁকির হাত থেকে রক্ষা পায় ।

Chittagong · 2021

বিন্যাস কী?
“বিন্যাসের মাধ্যমে কর্মীদের মনোবল বাড়ে” – ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত লে-আউট কোন ধরনের তা ব্যাখ্যা করো ।
অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর ক্ষেত্রে উদ্দীপকের প্রতিষ্ঠানের তাৎপর্য বিশ্লেষণ করো।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব মাসুদ খান 'খান টিম্বার' নামে একটি আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদনের সকল উপকরণ যথাযথভাবে ব্যবহার করে বিগত কয়েক বছর সর্বোচ্চ পরিমাণ আসবাবপত্র তৈরি করেন। সম্প্রতি অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আসবাবপত্র তৈরি ও বিপণন করায় ক্রেতারা ঐ সকল প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয়ে বেশি আগ্রহী। এ কারণে জনাব মাসুদ দিন দিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

Rajshahi · 2019

উৎপাদন ক্ষমতা কী?
কার্যকর উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ণয় করা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের খান টিম্বারস কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপকের খান টিম্বারের উৎপাদন ও চাহিদা হ্রাসের জন্য যে উৎপাদন ক্ষমতা দায়ী তা উল্লেখসহ তোমার মতামত বিশ্লেষণ কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

'সোমা ফেব্রিক্স' এর মোট স্থায়ী সম্পদের মূল্য ২০১৬ সালে ছিল ২৭ কোটি টাকা এবং শ্রমিকসংখ্যা ছিল ২১৫ জন। অন্যদিকে “রিতা ফেব্রিক্স'-এর মোট স্থায়ী সম্পদের মূল্য ছিল ৯ কোটি টাকা ও শ্রমিকসংখ্যা ৫২ জন। উভয় প্রতিষ্ঠানই গ্রাহকদের চাহিদা অনুযায়ী পোশাক উৎপাদন ও বিক্রয় করে। সম্প্রতি বাজারে পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায় 'সোমা ফেব্রিক্স' ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ সংগ্রহ করে এবং আরও ৫৫ জন নতুন শ্রমিক নিয়োগ করে। ফলে 'সোমা ফেব্রিক্স'-এর গ্রাহকের চাহিদা মেটানোর সক্ষমতা বৃদ্ধি পায়।

Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018

উৎপাদনমাত্রা কী?
কোন মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক? ব্যাখ্যা কর।
উৎপাদনমাত্রার ধরন অনুযায়ী 'সোমা ফেব্রিক্স' বর্তমানে কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর ।
উদ্দীপকে দুটি প্রতিষ্ঠানের মধ্যে দেশের কর্মসংস্থানে কোনটি বেশি অবদান রাখছে? ধরন উল্লেখপূর্বক যুক্তিসহকারে তোমার মতামত দাও।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

আশরাফ একজন তাঁত কারখানার মালিক। স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা আধুনিক ডিজাইনের উৎপাদিত কাপড় তিনি দেশ ও বিদেশে নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রয় করেন। ব্যবসা ভাল হওয়ায় তিনি ২০১৬ সালে ২০ লক্ষ টাকা আয় করেন। শো-রুম ও কারখানায় ১২০ জন শ্রমিক সন্তুষ্টিসহকারে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।

Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018

“উৎপাদনশলতার ওপর মুনাফা নির্ভর করে”- ব্যাখ্যা কর।
আশরাফের তাঁত কারখানা কোন ধরনের উপযোগ সৃষ্টির সঙ্গে জড়িত? ব্যাখ্যা কর।
দেশের অর্থনৈতিক উন্নয়নে আশরাফের অবদান মূল্যায়ন কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

আশরাফ একজন তাঁত কারখানার মালিক। স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা আধুনিক ডিজাইনের উৎপাদিত কাপড় তিনি দেশ ও বিদেশে নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রয় করেন। ব্যবসা ভাল হওয়ায় তিনি ২০১৬ সালে ২০ লক্ষ টাকা আয় করেন। শো-রুম ও কারখানায় ১২০ জন শ্রমিক সন্তুষ্টিসহকারে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।

Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018

“উৎপাদনশলতার ওপর মুনাফা নির্ভর করে”- ব্যাখ্যা কর।
আশরাফের তাঁত কারখানা কোন ধরনের উপযোগ সৃষ্টির সঙ্গে জড়িত? ব্যাখ্যা কর।
দেশের অর্থনৈতিক উন্নয়নে আশরাফের অবদান মূল্যায়ন কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

আশরাফ একজন তাঁত কারখানার মালিক। স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা আধুনিক ডিজাইনের উৎপাদিত কাপড় তিনি দেশ ও বিদেশে নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রয় করেন। ব্যবসা ভাল হওয়ায় তিনি ২০১৬ সালে ২০ লক্ষ টাকা আয় করেন। শো-রুম ও কারখানায় ১২০ জন শ্রমিক সন্তুষ্টিসহকারে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।

Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018

“উৎপাদনশলতার ওপর মুনাফা নির্ভর করে”- ব্যাখ্যা কর।
আশরাফের তাঁত কারখানা কোন ধরনের উপযোগ সৃষ্টির সঙ্গে জড়িত? ব্যাখ্যা কর।
দেশের অর্থনৈতিক উন্নয়নে আশরাফের অবদান মূল্যায়ন কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCMarketing 1st Paperসৃজনশীল

উদ্দীপক

মিসেস লাকী নাটোরে একটি আমের জুস কারখানা স্থাপন করেন। ২ লক্ষ টাকা ব্যয়ে তিনি জাপান থেকে জুস তৈরির অত্যাধুনিক মেশিন ক্রয় করেন। মেশিনের উৎপাদন ক্ষমতা অনুযায়ী তিনি আরও ২৫০ জন শ্রমিক নিয়োগ করেন। ফলে তার প্রতিষ্ঠানের সফলতা দিন দিন বৃদ্ধি পায়।

Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018

“শ্রম পচনশীল”- ব্যাখ্যা কর।
মিসেস লাকীর আমদানিকৃত মেশিনটি উৎপাদনের কোন উপকরণের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
দেশের কর্মসংস্থান সৃষ্টিতে মিসেস লাকীর উদ্যোগটি কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

Rajshahi, Comilla, Chittagong, Barisal বোর্ড 2018 — Marketing 1st Paper প্রশ্ন | Prosthuti