HSCIslamic History 1st paperসৃজনশীল
উদ্দীপক
আফ্রিকার উত্তরাংশে বিশাল অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে আটলাস পর্বত ও ভূমধ্যসাগর, তার দক্ষিণে নাইজার উপত্যকা অবস্থিত। অঞ্চলটি অতি উষ্ণ ও বেশিরভাগ অঞ্চলই অনুর্বর। অধিবাসীর অধিকাংশই যাযাবর। তারা ছাগল, ভেড়া, উট পালন করে এবং পানির সন্ধানে ঘুরে বেড়ায়। যাযাবর ও পণ্য বাহকেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে।
Chittagong · 2023
ক
কাদের বেদুইন বলা হয়?
খ
আসাবিয়া বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে তোমার পঠিত কোন ১ অঞ্চলের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের আলোকে উক্ত অঞ্চলের অধিবাসীদের জীবন-জীবিকা পর্যালোচনা কর।
সম্পূর্ণ প্রশ্ন দেখো