উদ্দীপকের সাহিত্য মেলার সাথে প্রাচীন আরবের উকাজ মেলার সাদৃশ্য রয়েছে। ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকে দেখা যায়, রসুলপুর স্কুলে প্রতিবছর সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় ছাত্রছাত্রীরা তাদের রচিত কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ পাঠ করত। বিচারকমন্ডলী কর্তৃক নির্বাচিত লেখকদের পুরস্কার দেওয়া হতো এবং এগুলো দেয়াল পত্রিকায় লিপিবদ্ধ করা হয়। যার সাথে প্রাক-ইসলামি আরবের উকাজ মেলার সাদৃশ্য রয়েছে। ইসলাম-পূর্ব। আরবের একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে উকাজ মেলা। ম্যাসব্যাপী এ মেলায় কবিতা পাঠের আসর, গানবাজনা, জুয়া খেলা ও মদ্যপানের আসর বসত। এ মেলার মাধ্যমে আরবের বিখ্যাত কবিদের কবিতা লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। তৎকালীন আরবের বিখ্যাত কবি ছিলেন আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে শাদ্দাদ, ইমরুল কায়েস, তারাকা ইবনে আল-আদ, হারিস ইবনে হিল্লাজা ও জুহাইর ইবনে আবি সালমা। এদের মধ্যে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন ইমরুল কায়েস। তাকে 'আরবের শেক্সপিয়র' হিসেবে অভিহিত করা হয়। সেরা সাত কবির কবিতা সোনালি হরফে লিপিবদ্ধ করে কাবা শরিফের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এ কারণে এ কবিতাগুলোকে সাবয়া মুয়াল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হয়।
উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের রসুলপুরের সাহিত্য মেলার সাথে উকাজ মেলার মিল রয়েছে।