উদ্দীপকের চিত্রটি কোন প্রাচীন সভ্যতার নিদর্শন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যমান চিত্রটি প্রাচীন মিশরীয় সভ্যতার স্থাপত্যকর্মের নিদর্শন। উদ্দীপকের চিত্রটি মিশরীয় সভ্যতার ত্রিভুজাকৃতির পিরামিড। মিশরে অনেক পিরামিড গড়ে উঠেছিল। যার মধ্যে সবচেয়ে বড় ছিল ফারাও খুফুর পিরামিড। গ্রিক ভাষা পিরামিড মানে খুব উঁচু। ফারাও জোসের সমাধির জন্য প্রথম পিরামিড নির্মাণ করা হয়। ইসহোটেপ নামক একজন ভাস্কর প্রথম এ পিরামিডটি নির্মাণ করেন। এ পর্যন্ত মিশরে ৮০টির বেশি পিরামিড পাওয়া গেছে। ফারাও খুফুর পিরামিড নির্মাণে ১ লাখ শ্রমিক ২০ বছর কাজ করেছিল। পিরামিড মিশরীয়দের অগ্রগতির প্রশংসাই শুধু নয়। এর সাথে জড়িত ছিল ধর্মবিশ্বাস। নীলনদের অববাহিকা মিশর ও এর সন্নিকটবর্তী এলাকায় উন্নত ও বৈভবময় এক সভ্যতার বিকাশ ঘটেছিল। প্রায় ৪০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস লিখেছেন, "যে ব্যক্তি মিশর দেখেছেন, সে অবশ্যই উপলব্ধি করেছে যে, এটি একটি স্বোপার্জিত দেশ, নীলনদের দান।" এর কারণ নীলনদ ছিল এ সভ্যতার প্রাণ। আজ থেকে আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে সেখানে বিকশিত হয় মিশরীয় সভ্যতা। স্মৃতিসৌধ, প্রাসাদ, মন্দির ও পিরামিড স্থাপত্যে মিশরীয়রা অসামান্য কৃতিত্বের ছাপ রাখে। ফারাওদের মৃতদেহকে দীর্ঘস্থায়ী করে রাখার জন্য মমি করা হতো এবং সমাধির উপর সৌধ নির্মাণ করা হতো। দৃশ্যমান চিত্রটি অর্থাৎ অবিনশ্বর কীর্তি পিরামিডটি হচ্ছে দেশ ও জাতির চিরস্থায়িত্বের প্রতীক। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের চিত্রটি মিশরীয় সভ্যতার বিস্ময়কর স্থাপত্য পিরামিড যা আজও গবেষকদের জন্য নতুন নতুন কৌতূহল তৈরি করছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি কোন প্রাচীন সভ্যতার নিদর্শন? ব্যাখ্যা কর।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর