SSCগণিতসৃজনশীল
উদ্দীপক
ABCD সামন্তরিকের AB = 5 সে.মি., AD = 4 সে.মি. এবং ∠BAD = 75°। অপর একটি সামন্তরিক APML এর ∠LAP = 60°। △AED এর ক্ষেত্রফল ও APML সামন্তরিকের ক্ষেত্রফল, ABCD সামন্তরিকের ক্ষেত্রফলের সমান।
ক
পেন্সিল, কম্পাস ও স্কেল ব্যবহার করে ∠BAD আঁক।
উত্তর
চিত্রে, ∠BAK = 75° আঁকা হল।খ
△AED অঙ্কন কর। [অঙ্কন চিহ্ন ও বিবরণ আবশ্যক]
উত্তর
মনে করি, ABCD সামন্তরিক ক্ষেত্রের AB = 5 সে.মি., AD = 4 সে.মি. এবং ∠BAD = 75°। এরূপ একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ABCD সামন্তরিকক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।
অঙ্কন: D, B যোগ করি। C বিন্দু দিয়ে CE DB টানি। মনে করি, তা AB বাহুর বর্ধিতাংশক E বিন্দুতে ছেদ করে। D, E যোগ করি।
তাহলে, △AED-ই উদ্দিষ্ট ত্রিভুজ।গ
APML সামন্তরিকটি অঙ্কন কর। [অঙ্কন চিহ্ন ও বিবরণ আবশ্যক]
উত্তর
মনে করি, ABCD সামন্তরিকের AB = 5 সে.মি., AD = 4 সে.মি., ∠BAD = 75° এবং ∠x = 60°। এরূপ একটি সামন্তরিক APML আঁকতে হবে যার একটি কোণ ∠LAP = ∠x = 60° এর সমান এবং সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ABCD সামন্তরিকক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।
অঙ্কন: B, D যোগ করি। C বিন্দু দিয়ে CF DB টানি এবং মনে করি, CF, AB বাহুর বর্ধিতাংশকে F বিন্দুতে ছেদ করে। AF রেখাংশের মধ্যবিন্দু P নির্ণয় করি। AP রেখাংশের A বিন্দুতে ∠x এর সমান ∠LAP আঁকি এবং P বিন্দু দিয়ে PM AL টানি। D বিন্দু দিয়ে DLCM AP টানি এবং মনে করি, তা AL ও PM কে যথাক্রমে L ও M বিন্দুতে ছেদ করে।
তাহলে, APML-ই উদ্দিষ্ট সামন্তরিক।সম্পূর্ণ প্রশ্ন দেখো








