অধ্যায়-১৪ : সম্ভাবনা উচ্চতর গণিত

SSC উচ্চতর গণিত এর অধ্যায়-১৪ : সম্ভাবনা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১৪৫

প্রশ্ন

উচ্চতর গণিত

বিষয়

SSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

SSCউচ্চতর গণিতসৃজনশীল
একটি গ্রামে 430 জন লাইনের বিদ্যুৎ, 280 জন সৌর বিদ্যুৎ ব্যবহার করে এবং 120 জন কোনো বিদ্যুৎ ব্যবহার করে না। দৈবভাবে একজনকে নির্বাচন করলে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা কতটুকু তা নির্ণয় করো।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCউচ্চতর গণিতসৃজনশীল

উদ্দীপক

একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হল।

Barisal · 2016

উদাহরণসহ নমুনাক্ষেত্রের সংজ্ঞা দাও।

উত্তর

কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনাক্ষেত্র বলে। উদাহরণ: ধরা যাক দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, তাহলে নমুনাক্ষেত্রটি হবে, S = {HH, HT, TH, TT}
সম্ভাব্য ঘটনার  Probability tree \text{ Probability tree } অংকন করে নমুনা ক্ষেত্রটি লিখ।

উত্তর

তিনবার মুদ্রা নিক্ষেপের  Probability tree \text{ Probability tree } হবে: question image নমুনাক্ষেত্রটি, S=HHH,HHT,HTH,HTT,THT,TTH,THH,TTTS = { HHH, HHT, HTH, HTT, THT, TTH, THH, TTT} (Ans.)
দেখাও যে, তিনটি হেড পাওয়ার সম্ভাবনা এবং বড়জোর দুইটি টেল পাওয়ার সম্ভাবনার সমষ্টি 11

উত্তর

'খ' হতে পাই, নমুনাক্ষেত্র, S={HHH,HHT,HTH,HTT,THH,THT,TTH,TTT}S = \{HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT\} এখানে, মোট নমুনাবিন্দু 88টি । তিনটি হেড (H) পাওয়ার অনুকূল ঘটনা {HHH}=1\{HHH\} = 1টি \therefore তিনটি হেড (H) পাওয়ার সম্ভাবনা =18= \frac{1}{8} আবার, বড়জোর দুইটি টেল (T) পাওয়ার অনুকূল ঘটনা {HHH,HHT,HTH,HTT,THH,THT,TTH}=7\{HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH\} = 7টি \therefore বড়জোর দুইটি টেল পাওয়ার সম্ভাবনা =78= \frac{7}{8} \therefore তিনটি হেড ও বড়জোর দুইটি টেল পাওয়ার সম্ভাবনার সমষ্টি =18+78=1+78=88=1= \frac{1}{8} + \frac{7}{8} = \frac{1 + 7}{8} = \frac{8}{8} = 1 (দেখানো হলো)

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCউচ্চতর গণিতসৃজনশীল

উদ্দীপক

একটি স্কুলের ম শ্রেণির AA, BB, CC, DD, EEFF শাখার শিক্ষার্থী সংখ্যা যথাক্রমে 5050, 5555, 6060, 4545, 4040 এবং 3030 জন। AA, BB, CC শাখার শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের, DDEE শাখার শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগের এবং FF শাখার শিক্ষার্থী মানবিক বিভাগের। উপস্থিত বক্তৃতার জন্য একজন শিক্ষার্থী দৈবভাবে নির্বাচন করা হলো।

Jessore · 2016

নিশ্চিত ঘটনা ও অসম্ভব ঘটনা কাকে বলে?

উত্তর

নিশ্চিত ঘটনাঃ কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে তাকে নিশ্চিত ঘটনা বলে। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 11 হয়। অসম্ভব ঘটনাঃ কোনো পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না অর্থাৎ ঘটতে পারে না তাকে অসম্ভব ঘটনা বলে। অসম্ভব ঘটনার সম্ভাবনা সব সময় শূন্য হয়।
নির্বাচিত শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের হওয়ার সম্ভাবনা নির্ণয় কর।

উত্তর

মোট শিক্ষার্থী সংখ্যা =(50+55+60+45+40+30)= (50 + 55 + 60 + 45 + 40 + 30) জন =280= 280 জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংখ্যা =(50+55+60)= (50 + 55 + 60) জন =165= 165 জন \therefore একজন শিক্ষার্থী দৈবভাবে নির্বাচন করা হলে, নির্বাচিত শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের হওয়ার সম্ভাবনা =165280=3356= \frac{165}{280} = \frac{33}{56} (Ans.)
নির্বাচিত শিক্ষার্থী মানবিক বিভাগের অথবা ব্যবসায় শিক্ষা বিভাগের হওয়ার সম্ভাবনা নির্ণয় কর।

উত্তর

'খ' হতে প্রাপ্ত, মোট শিক্ষার্থী সংখ্যা =280= 280 জন। মানবিক বিভাগের শিক্ষার্থী সংখ্যা =30= 30 জন। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সংখ্যা =(45+40)= (45 + 40) জন =85= 85 জন নির্বাচিত শিক্ষার্থী মানবিক বিভাগের হওয়ার সম্ভাবনা =30280= \frac{30}{280} আবার, নির্বাচিত শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগের হওয়ার সম্ভাবনা =85280= \frac{85}{280} \therefore নির্বাচিত শিক্ষার্থী মানবিক বিভাগের অথবা ব্যবসায় শিক্ষা বিভাগের হওয়ার সম্ভাবনা =30280+85280=30+85280= \frac{30}{280} + \frac{85}{280} = \frac{30 + 85}{280} =115280=2356= \frac{115}{280} = \frac{23}{56} (Ans.)

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCউচ্চতর গণিতসৃজনশীল

উদ্দীপক

একটি ছক্কা ও দুইটি মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করা হলো।

Sylhet · 2016

নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু কী?

উত্তর

নমুনাক্ষেত্রঃ কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনাক্ষেত্র বলে। নমুনা বিন্দুঃ কোন দৈব পরীক্ষায় প্রাপ্ত নমুনাক্ষেত্রের প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলে। যেমন: একটি মুদ্রা একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনাক্ষেত্র S=H,TS = {H, T} এবং এখানে H,TH, T প্রত্যেকেই এক একটা নমুনা বিন্দু।
সম্ভাব্য ঘটনার  Probability tree \text{ Probability tree }তৈরি কর এবং নমুনা ক্ষেত্রটি লিখ।

উত্তর

একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপের  Probability tree \text{ Probability tree } নিম্নরূপ: question image নমুনা ক্ষেত্র, S=1HH,1HT,1TH,1TT,2HH,2HT,2TH,2TT,3HH,3HT,3TH,3TT,4HH,4HT,4TH,4TT,5HH,5HT,5TH,5TT,6HH,6HT,6TH,6TTS = {1HH, 1HT, 1TH, 1TT, 2HH, 2HT, 2TH, 2TT, 3HH, 3HT, 3TH, 3TT, 4HH, 4HT, 4TH, 4TT, 5HH, 5HT, 5TH, 5TT, 6HH, 6HT, 6TH, 6TT} (Ans.)
মুদ্রায় কমপক্ষে একটি TT এবং ছক্কায় 2233 এর গুণিতক আসার সম্ভাবনা কত?

উত্তর

'খ' তে প্রাপ্ত, নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দু = 2424টি । এখানে, মুদ্রায় কমপক্ষে একটি TT এবং ছক্কায় 2233 এর গুণিতক অর্থাৎ 66 আসার অনুকূল নমুনা বিন্দুগুলো হলো: 6HT,6TH,6TT6HT, 6TH, 6TT অর্থাৎ, নমুনা বিন্দু = 33 টি । \therefore মুদ্রায় কমপক্ষে একটি TT এবং ছক্কায় 2233 এর গুণিতক আসার সম্ভাবনা =324=18= \frac{3}{24} = \frac{1}{8} (Ans.)

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSC উচ্চতর গণিত — অধ্যায়-১৪ : সম্ভাবনা MCQ | Prosthuti