উদ্দীপকের পরিবর্তনকে কী নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পরিবর্তনকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা যায়।শিল্পবিপ্লব হচ্ছে কৃষিভিত্তিক, হস্তশিল্পনির্ভর ক্ষুদ্রায়ন উৎপাদন ও অর্থনীতি থেকে শিল্প ও যন্ত্রচালিত বৃহদায়তন উৎপাদনব্যবস্থায় পরিবর্তনের একটি প্রক্রিয়া। মূলত অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে ইংল্যান্ড এবং অন্যান্য দেশে উৎপাদনব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন আসে, তার প্রভাবে একটি গোটা যুগের অবসান হয়ে অন্য একটি নতুন যুগের আবির্ভাব ঘটে। এর ফলে যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তিসহ সমাজের সব ক্ষেত্রে উন্নয়নের উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ সব ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। ঐতিহাসিক টয়েনবি একে শিল্পবিপ্লব নামে আখ্যায়িত করেন।উদ্দীপকে কালু মিয়া লাঙল দিয়ে জমি চাষ করেন, যার ফলে তাকে অনেক শ্রমিক নিয়োগ করতে হয় এবং উৎপাদন খরচ বেশি হয়। অন্যদিকে, ইংল্যান্ডে লাঙলের পরবর্তে ট্রাক্টর ব্যবহারের ফলে কম শ্রমিক প্রয়োজন হয় এবং উৎপাদন খরচ কমে যায়। এটি হলো কৃষি প্রযুক্তির একটি বড় পরিবর্তন, যা শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিপ্লবের ফলে উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটে, হাতে তৈরি পণ্যের বদলে যন্ত্রচালিত কারখানায় পণ্য উৎপাদন শুরু হয়। এতে করে কম সময়ে, কম খরচে বেশি পণ্য উৎপাদন করা সম্ভব হয়।সুতরাং এসব তথ্য বিবেচনায় নিয়ে উদ্দীপকের পরিবর্তনটিকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা যায়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিবর্তনকে কী নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, jessore, chittagong, dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর