উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপ কীভাবে যুগোপযোগী দক্ষ মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারে? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।
উত্তর: বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত শিক্ষা সংশ্লিষ্ট পদক্ষেপসমূহ দক্ষ মানব সম্পদ উন্নয়নে কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে। একটি দেশের সার্বিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সরকার এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রায়োগিক কাঠামোর আওতায় এনেছে। ফলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। উদ্দীপকে উল্লিখিত সরকারের পদক্ষেপসমূহ থেকে এ বিষয়টি সুস্পষ্ট যে, সরকার দেশগঠনে অবদান রাখতে পারে এমন শিক্ষিত, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক-গোষ্ঠী গড়ে তুলতে আন্তরিক। এজন্যই শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। যা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে। বিশেষ করে শিক্ষার্থীর সৃজনশীলতা বিকাশের দিকটি এখানে গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে কর্মমুখী শিক্ষা প্রদানে জোর দেওয়া হয়েছে। তাছাড়া আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য তথ্য-প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে বাংলাদেশে দক্ষ মানবসম্পদ গড়ে উঠছে, যারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেতৃত্ব দানে সক্ষম। পরিশেষে বলা যায়, শিক্ষাখাতে সরকারের চলমান পদক্ষেপসমূহ পূর্ণরূপে বাস্তবায়িত হলে দেশে মানবসম্পদের উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক অবস্থায়ও আমূল পরিবর্তন হবে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপ কীভাবে যুগোপযোগী দক্ষ মানব সম্পদ উন্নয়নে …
উদ্দীপক
Rajshahi, barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর