গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে প্রতিষ্ঠানটির পরিচালিত ভূমিকার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে ব্র্যাকের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে গ্রামীণ ভূমিহীন ও অনগ্রসরদেরকে স্বাবলম্বী করতে এবং তাদের জীবনমানের উন্নয়নে ব্র্যাক নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে। এ সকল কার্যক্রমের মধ্যে পল্লি উন্নয়ন কর্মসূচি, ক্ষুদ্র ঋণদান কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম প্রভৃতি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখছে। ব্র্যাকের চারটি সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচি রয়েছে। ভূমিহীন মহিলা এবং পুরুষদের সংগঠিত করে সমন্বয়ের মাধ্যমে তাদের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। ব্র্যাকের ক্ষুদ্র ঋণদান কর্মসূচিও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখছে। ব্র্যাক পরিচালিত কর্মসূচির মধ্যে ক্ষুদ্র ঋণদান কর্মসূচিটিই সর্ববৃহৎ। এই কর্মসূচির মাধ্যমে দেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পেরেছে। তাছাড়া যারা অর্থনৈতিক পিরামিডের ভিত্তিপ্রস্তরে বাস করে, তাদের জীবনমান উন্নয়নে ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচির মাধ্যমে কাজ করছে। তাদেরকে শিক্ষিত করে তুলতে এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণেও ব্র্যাক বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এভাবে ব্র্যাক গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সফলতার সাথে ভূমিকা রাখছে। পরিশেষে বলা যায়, গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে ব্র্যাক প্রতিষ্ঠানটি একটি নির্ভরতার উৎসে পরিণত হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে প্রতিষ্ঠানটির পরিচালিত ভূমিকার গ…
উদ্দীপক
Rajshahi, barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর