উক্ত কার্যক্রমের গুরুত্ব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কার্যক্রমের তথা ওয়াফ্ফের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানই গড়ে ওঠেনি, বরং সমাজের সামগ্রিক কল্যাণে বহুমুখী প্রভাব পড়েছে।ওয়াক্ত হলো একটি ঐতিহ্যগত সমাজকল্যাণমূলক প্রথা, যেখানে ব্যক্তি তার সম্পত্তি (যেমন জমি) জনহিতকর বা ধর্মীয় উদ্দেশ্যে স্থায়িভাবে উৎসর্গ করে। এর প্রধান গুরুত্ব হলো এটি সমাজের জন্য একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়েতোলে, যা সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। ওয়াক্ত করা সম্পত্তি থেকে প্রাপ্ত আয় সমাজের দরিদ্র, অসহায় এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহৃত হয়। এছাড়াও, ওয়াক্ফ্ফ-এর মাধ্যমে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো (যেমন- মসজিদ, মাদ্রাসা, এতিমখানা) পরিচালিত হয়, যা সামাজিক সংহতি বৃদ্ধি করে, মানুষকে জনহিতকর কাজে উৎসাহিত করে এবং সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তি সুদৃঢ় করে। ওয়াক্ফ্ফ-এর মতো ব্যবস্থা সমাজের মানুষকে স্বাবলম্বী হওয়ার প্রেরণা জোগায়, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্যও ইতিবাচক।উদ্দীপকে জাকির হোসেনের জমি দান করে মসজিদ ও দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা এই ওয়াকফ-এর একটি আদর্শ দৃষ্টান্ত। তার এই উদ্যোগ সমাজের নৈতিক ও শিক্ষামূলক চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক মূল্যবোধের বিকাশ ঘটিয়েছে। এই কার্যক্রমটি প্রমাণ করে যে, ওয়াক্ফ্ফ-এর মতো ঐতিহ্যবাহী প্রথার মাধ্যমে সমাজের কল্যাণ নিশ্চিত করা এবং একটি স্বয়ংসম্পূর্ণ উপায়ে উন্নয়ন সাধন করা সম্ভব।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উক্ত কার্যক্রমের গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi, jessore, chittagong, dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর