উদ্দীপকে সমাজকর্মের কোন সহায়ক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের সমাজকর্ম গবেষণা সহায়ক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি, যা সামাজিক সমস্যাগুলো সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা করে। এর প্রধান উদ্দেশ্য হলো সামাজিক সমস্যাগুলোকে গভীরভাবে বোঝা, সেগুলোর কারণ খুঁজে বের করা এবং এ গবেষণালব্ধ জ্ঞানের ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য কার্যকর পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা। সমাজকর্ম গবেষণা সমাজকর্ম পেশার জ্ঞানত্মারকে সমৃদ্ধ করে এবং অনুশীলনকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।উদ্দীপকে প্রফেসর 'এম' মৃৎশিল্পী দলের সমস্যা মোকাবিলায় একটি সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব পান। এ কাজে তিনি প্রথমে মৃৎশিল্পী দলের তথ্য সংগ্রহ করে সমস্যা চিহ্নিত করেন, যা গবেষণার একটি মৌলিক ধাপ। এরপর তিনি প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা করে একটি প্রতিবেদন প্রকাশ করেন, যা গবেষণার ফলাফল প্রকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ পদ্ধতিগত প্রক্রিয়াটিই প্রমাণ করে যে, তিনি সমস্যা সমাধানে সমাজকর্ম গবেষণা পদ্ধতি প্রয়োগ করেছেন।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন সহায়ক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, jessore, chittagong, dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর