উদ্দীপকে জাহিনের জীবিকা নির্বাহের উপায়কে কী বলে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাহিনের জীবিকা নির্বাহের উপায়কে পেশা বলে। ব্যাখ্যা করা হলো- বিশেষ জ্ঞান, নৈপুণ্য ও মূল্যবোধভিত্তিক কোনো বিশেষ বৃত্তির নাম হলো পেশা। উদ্দীপকে জাহিন সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করায় তিনি যে জ্ঞান ও দক্ষতা অর্জন করেন তা তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রয়োগ করেন যা পেশার বৈশিষ্ট্যকে তুলে যেকে ধরে। পেশা সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারিতে উল্লেখ করা হয়েছে, এক প্রকার কাজ, যার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। আবার সমাজকল্যাণ অভিধানে বলা হয়েছে, বিশেষায়িত শিক্ষা, দক্ষতা ও কৌশলভিত্তিক একটি বৃত্তি, যাসাধারণ মূলনীতি ও বিশেষ নৈতিক মানদণ্ড দ্বারা পরিচালিত হয়। তেমনি উদ্দীপকে জাহিনের ডিগ্রি মূলত চিকিৎসা শাস্ত্রের বিশেষায়িত জ্ঞান সংশ্লিষ্ট। এছাড়াও গ্রন্থগত জ্ঞানের পাশাপাশি এ ডিগ্রি অর্জনে জাহিনকে অবশ্যই ইন্টারশিপ করতে হয়েছে, যা তাকে এক্ষেত্রে দক্ষতা ও মূল্যবোধ অর্জনে যোগ্য করে তুলেছে। তাই বলা যায় , জাহিনের জীবিকা নির্বাহের কর্মটি মূলত পেশা পেশাদার কর্ম বা পেশা।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জাহিনের জীবিকা নির্বাহের উপায়কে কী বলে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka, jessore, comilla, sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর