উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধগুলো একজন সমাজকর্মীর জন্য অবশ্য পালনীয় বিশ্লেষণ কর।
উত্তর: একজন পেশাদার সমাজকর্মীর জন্য সমাজকর্মের প্রত্যেকটি মূল্যবোধই গুরুত্বপূর্ণ হলেও উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধ দুটি অনুশীলন ক্ষেত্রে আরও বেশি অবশ্য পালনীয় বিষয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-সমাজকর্মের অনুশীলন ক্ষেত্রের সফলতা নির্ভর করে সমাজকর্মী কীভাবে মূল্যবোধগুলো অনুসরণ করে তার ওপর। সমস্যাগ্রস্ত ব্যক্তির নিজস্ব মতামত বা চিন্তাভাবনা থাকে। সমাধান প্রক্রিয়ায় সমস্যাগ্রস্ত ব্যক্তির মতামতকে গুরুত্ব দিয়ে তার পছন্দ, চাহিদা বা সামর্থ্যকে বিবেচনায় নিয়ে নিজেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হলে পেশাকর্মটি সফল হয়। ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রযোগ করে নিজেই নিজের সমস্যা সমাধান প্রচেষ্টা চালাতে শেখে। আবার গোপনীয়তা রক্ষা মূল্যবোধটি সমাজকর্মী ও সমস্যাগ্রস্ত ব্যক্তির মধ্যে পেশাগত সম্পর্ক তথা রণ্যাপো গঠনে প্রধান ভূমিকা পালন করে। সাহায্যার্থীর যাবতীয় তথ্যাবলি সমাজকর্মীর কাছে নিরাপদ বা গোপন থাকবে কিনা তার ওপর নির্ভর করে সাহায্যার্থী সমস্যা সম্পর্কিত তথ্যাবলি কর্মীর কাছে প্রকাশ করবে কিনা। সমস্যার যাবতীয় তথ্যাবলি না পেলে সমস্যার সমাধান সুনিশ্চিত করা যায় না। এছাড়াও এই মূল্যবোধের ভঙ্গ ঘটলে সমাজকর্ম পেশার প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে।তাই বলা যায় যে, উদ্দীপকের ইঙ্গিতকৃত মূল্যবোধগুলো একজন সমাজকর্মীর জন্য অবশ্য পালনীয়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধগুলো একজন সমাজকর্মীর জন্য অবশ্য পালনীয় ব…
উদ্দীপক
Dhaka, jessore, comilla, sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর