সামাজিক গবেষণার পরিচালনার জন্য সুনির্ধারিত কিছু ধাপ সামাজিক ধাপের যথার্থ অনুসরণের মধ্য দিয়ে সফলতা বা উদ্দেশ্য পূরণ হয়। বিশ্লেষণ করা হলো-প্রথমত, সমস্যা চিহ্নিত করতে হয় আমি কোন উদ্দেশ্য পুরষণা করব। দ্বিতীয়ত, গবেষণার উদ্দেশ্যাবলি সুস্পষ্টশ ও সুনির্দিষ্টভাবে ঠিক করতে হয়। তৃতীয়ত, অনুমান গঠন করে পুরো গবেষণায় তা অর্জনে চেষ্টা করা হয়। এক্ষেত্রে গবেষক তার গবেষণায় যে ফলাফল প্রত্যাশা করবেন তাই অনুকল্প বা অনুমান। চতুর্থত, গবেষণাকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুবিধার্থে গবেষণা নকশা প্রণয়ন করা হয়। পঞ্চমত, গবেষণার বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, ষষ্ঠত, তথ্য প্রক্রিয়াজাতকরণ। সপ্তমত, তথ্য বিশ্লেষণ। অষ্টমত, তথ্য মূল্যায়ন এবং নবম ও দশমে ফল প্রকাশ ও উৎস উদ্ভূতকরণের মাধ্যমে সামাজিক গবেষণা প্রয়োগ করা হয়। সামাজিক গবেষণার এসব স্তরের ধারাবাহিক ও সুশৃঙ্খল অনুসরণের মাধ্যমে সামাজিক গবেষণা পদ্ধতি আমাদের সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে।তাই বলা যায়, সামাজিক গবেষণায় এ ধাপগুলো কার্যকরীভাবে অনুসরণ করা হলে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ সম্ভব হয়।