উদ্দীপকে সমাজকর্মী মিঠুকে সংশোধনে সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মী মিঠুকে সংশোধনে সমাজকর্মের ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করেন। নিচে তা ব্যাখ্যা করা হলো-ব্যক্তি সমাজকর্ম সমাজের ক্ষুদ্রতম একক ব্যক্তিকে নিয়ে কাজ করে। উদ্দীপকে মিঠু যেহেতু একজন মাত্র ব্যক্তি, তাই তার সমস্যা সমাধানে ২য় ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ব্যবহার করে এটাই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি, যা সমস্যাগ্রস্ত ব্যক্তির সুস্ত ও প্রতিভা, দক্ষতা ও ক্ষমতার বিকাশ সাধন করে নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ব্যক্তিকে এমনভাবে স্বাবলম্বী করে তোলে যাতে ব্যক্তি নিজেই নিজের সমস্যার কার্যকর মোকাবিলা করে সুষ্ঠু ও যথাযথভাবে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হয়। উদ্দীপকের মিঠু মাদকাসক্ত। তাকে এ সমস্যা থেকে ফিরিয়ে আনতে তার মধ্যের শক্তিকে জাগ্রত করার পাশাপাশি সামাজিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়নে কাজ করবে ব্যক্তি সমাজকর্ম।তাই বলা যায়, মিঠুর মাদকাসক্তি সমস্যার সমাধানে নিরাময় কেন্দ্রে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করেন।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মী মিঠুকে সংশোধনে সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করেন…
উদ্দীপক
Dhaka, jessore, comilla, sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর