উক্ত পদ্ধতির সমস্যা সমাধান প্রক্রিয়া আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে মিঠুর সমস্যা সমাধানে প্রয়োগকৃত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির সুশৃঙ্খল সমস্যা সমাধান প্রক্রিয়া রয়েছে। নিচে তা আলোচন করা হলো-১. মনোসামাজিক অনুধ্যান: মিঠুর মানসিক ও সামাজিক সমস্যার স্বরূপ নির্ণয়ের পাশাপাশি তার ইচ্ছা ও সামর্থ্য সম্পর্কে তথ্য উদ্ঘাটনের প্রক্রিয়াই হলো মনোসামাজিক অনুধ্যান।২. সমস্যা নির্ণয়: মনোসামাজিক অনুধ্যানের ফলে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করে সমস্যা নির্ণয় করবে। মিঠুর ক্ষেত্রে মাদকাসক্তির সমস্যার কারণ উদঘাটনের করে তার মৌলিক সমস্যা নির্ণয় করার জন্য গতিশীল সমস্যা নির্ণয় প্রক্রিয়া, চিকিৎসামূলক সমস্যা নির্ণয় প্রক্রিয়া এবং সমস্যার উৎপত্তি সংক্রান্ত সমস্যা নির্ণয় প্রক্রিয়া ব্যবহার করবে।৩. সমাধান ব্যবস্থা: সমস্যা নির্ণয়ের পর তার সমাধানে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মিঠুর সমস্যা সমাধান করতে পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। মিঠুর মানসিক পরিবর্তনের পাশাপাশি তার পরিবেশের পরিবর্তন ঘটাতে পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ বলতে তার বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে চারপাশকে বোঝায়।৪. মূল্যায়ন: মিঠুর সমস্যা সমাধান প্রক্রিয়া তার সমস্যা কতটুকু সমাধান করতে পারল তা নির্ণয় করাই হলো মূল্যায়ন। এ প্রক্রিয়া অনুসরণ করেই মিঠুর সমস্যা সমাধান করা হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উক্ত পদ্ধতির সমস্যা সমাধান প্রক্রিয়া আলোচনা কর।
উদ্দীপক
Dhaka, jessore, comilla, sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর