গ. উদ্দীপকে উল্লিখিত থালিদ সাহেবের কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের কোন আইনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত খালিদ সাহেবের কার্যক্রম পাঠ্যবইয়ের ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের সাথে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা করা হলো-ইংল্যান্ডের আর্থসামাজিক সমস্যা ও দারিদ্র্য দূরীকরণে ১৬০১ সালে এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়ন করা হয়। এ আইনে দরিদ্রদের সাহায্যদানের সুবিধার্থে তিন ভাগে ভাগ করা হয়। যথা- সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল শিশু। দরিদ্রদের শৃঙ্খলাবন্ধ করার জন্য অবলি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সাহায্যপ্রাপ্তির পূর্বশর্ত করা হয় প্যারিসের অধীনস্ত এলাকায় কমপক্ষে তিন বছর ধরে বসবাস করতে হবে। দরিদ্র আত্মীয়স্বজনের প্রতি সামর্থ্যবান ও সম্পদশালী আত্মীয়স্বজনের দায়িত্বের ব্যবস্থা করা হয়। সাথে সাথে সরকারি শার উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়। উদ্দীপকের খালিদ সাহেব দরিদ্রদের ত্রাণসামগ্রী সুষ্ঠু বণ্টনের স্বার্থে সাহায্যার্থীদের কতিপয় শ্রেণিতে বিভক্ত করে পৃথক পৃথক কর্মসূচির আর্থ মাধ্যমে সেবাদান করেন।এছাড়াও সাহায্য পেতে হলে তার নির্বাচনি এলাকায় স্থায়ী বাসিন্দা অথবা একটি নির্দিষ্ট সময় ধরে ওই এলাকায় বসবাস করতে হয়।খালিদ সাহেবের প্রতিটি পদক্ষেপই এলিজাবেথীয় দরিদ্র আইনের হুবহু অনুসরণ। তাই বলা যায় যে , খালেদ সাহেবের কার্যক্রম এলিজাবেথীয় দরিদ্র আইন-১৬০১ এর সাথে সাদৃশ্য।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
গ. উদ্দীপকে উল্লিখিত থালিদ সাহেবের কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের কোন আ…
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর