ঘ. আমাদের দেশের দারিদ্রদ্র্য দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: আমাদের দেশের দারিদ্র্য দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত এলিজাবেথীয় দরিদ্র আইনের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্য এলিজাবেথীয় দরিদ্র আইন মূলত দরিদ্রদের কল্যাণার্থেই প্রণীত হয়েছিল। এ আইনে দারিদ্র্য নিরসনের দায়িত্ব শুধু সরকার কিংবা ব্যক্তির ওপর ন্যস্ত না রেখে সকলের ওপর দায়িত্ব আরোপ করা হয়েছে। দারিদ্র্য দূরীকরণে সরকারের একার পক্ষে সম্ভব নয়; বরং আত্মীয়স্বজন ও ব্যক্তি স্বয়ং এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হবে। আবার দারিদ্র্য দূরীকরণে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার মতো না। প্রয়োগিক ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের শিক্ষা এ আইন আমাদের দেয়। দরিদ্রদেরই বৈশিষ্ট্য বিচারে শ্রেণিবিভক্ত করে সেই অনুযায়ী আলাদা আলাদা ব্যবস্থা দারিদ্র দূরীকরণে গতি আরও বৃদ্ধি করবে। এছাড়াও কাজ করতে সক্ষমদের জন্য কর্মক্ষেত্রের ব্যবস্থা করার মতো সুন্দর ব্যবস্থার জ্ঞান আমরা এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ থেকে পেতে পারি। সর্বোপরি, এ আইন আত্মনির্ভরশীলতা অর্জনের পথকে সুগম করে। সর্বোপরি এ আইন দারিদ্র্য দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে থাকে। তাই এসব কিছু বিবেচনা করলে দেখা যায়, আমাদের দেশের দারিদ্র্য দূরীকরণে এ আইনের গুরুত্ব অপরিসীম।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
ঘ. আমাদের দেশের দারিদ্রদ্র্য দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনের গুরু…
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর