উদ্দীপকে ছাত্রছাত্রীরা দারিদ্র্যের কারণ উদঘাটনের জন্য সমাজকর্মের কোন সহায়ক পদ্ধতির আশ্রয় গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছাত্রছাত্রীরা দারিদ্র্যের কারণ উদঘাটনের জন্য সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক গবেষণা পদ্ধতির আশ্রয় গ্রহণ করেছে। ব্যাখ্যা করা হলো-সামাজিক জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অনুধ্যান, বিশ্লেষণ এবং ধারণা লাভ করার সুশৃঙ্খল পদ্ধতিই হলো সামাজিক গবেষণা। যার উদ্দেশ্য হলো জ্ঞানের প্রসার বা বৃদ্ধি, সঠিকতা বা যথার্থতা যাচাই করা যেন উক্ত জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়। সামাজিক গবেষণা বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হয়। ফলে এর মাধ্যমে সামাজিক বিভিন্ন ঘটনাবলি সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করা যায় এবং সমস্যার সমাধান দেওয়া সহজ হয়। তেমনি উদ্দীপকে প্রফেসর ফখরুল ইসলাম দারিদ্র্যের হার নির্ণয়ে ছাত্রছাত্রীদের দিয়ে তথ্য সংগ্রহ, উপাত্ত বিশ্লেষণ, প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন কাজ করান, যা মূলত সামাজিক গবেষণার বিভিন্ন ধাপ। তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের সহায়ক পদ্ধতি তথ্য সামাজিক গবেষণার আশ্রয় নেওয়া হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছাত্রছাত্রীরা দারিদ্র্যের কারণ উদঘাটনের জন্য সমাজকর্মের কো…
উদ্দীপক
Dhaka, jessore, comilla, sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর