উদ্দীপকের নির্দেশকৃত ঐতিহ্যগত সমাজকল্যাণ কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত ঐতিহ্যগত সমাজকল্যাণ কার্যক্রমে যাকাতের গুরুত্ব অপরিসীম। নিচে তা বিশ্লেষণ করা হলো-সমাজের আর্তমানবতার সেবায় দুস্থ, অসহায়সহ নির্দিষ্ট আট খাতে যাকাত প্রদান করার পদ্ধতি সমাজে বৈষম্য দূর করে। বিত্তশালী ও দরিদ্রদের মধ্যে দূরত্ব কমতে থাকে। ফলে সামাজিক সেতুবন্ধ তৈরি হয়, সংহতি বৃদ্ধি পায়। যাকাত প্রদানের ফলে পরিকল্পিত উপায়ে দরিদ্ররা স্বনির্ভরতা অর্জন করতে পারে। সমাজের অসচ্ছলদের জন্য অধিকার প্রতিষ্ঠায় যাকাত কার্যকরী ভূমিকা রাখে। সমাজ থেকে ভিক্ষাবৃত্তি উচ্ছেদ করার ক্ষেত্রে যাকাতের বিকল্প হয় না। পরিকল্পিত উপায়ে যাকাতের অর্থ সংগ্রহ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ভিক্ষাবৃত্তি উচ্ছেদ করা সম্ভব। দারিদ্র্য বিমোচনে যাকাত আজও কার্যকর বিবেচিত হয়ে আসছে। আবার ঋণগ্রস্তদের ঋণমুক্তি দিতে যাকাত ব্যবস্থা অদ্বিতীয়। যাকাতের অর্থ ঋণগ্রস্তদের ঋণমুক্তি দিতে, ঋণে জর্জরিত জীবন থেকে মুক্তি দিতে কার্যকর ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান। মোটকথা, যাকাত ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নির্দেশকৃত ঐতিহ্যগত সমাজকল্যাণ কার্যক্রমের গুরুত্ব বিশ্লে…
উদ্দীপক
Dhaka, jessore, comilla, sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর