নারী শিক্ষার প্রসারে উক্ত মহীয়সী নারীর অবদান বিশ্লেষণ কর।
উত্তর: নারী শিক্ষার প্রসারে মহিয়সী নারী বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন। বেগম রোকেয়া উপলব্ধি করতে পেরেছিলেন যে, মেয়েদের শিক্ষিত করে তুলতে না পারলে তাদের অধিকার সচেতন করে তোলা সম্ভব নয়। কাজেই তিনি নারী শিক্ষার জন্য ১৯০৯ সালে স্বল্প পুঁজিতে মাত্র ৫ জন ছাত্রী নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি স্কুলের জন্য ঘরে ঘরে গিয়ে ছাত্রী সংগ্রহ করেন। ১৯২৯ সালে তার প্রচেষ্টায় কলকাতায় মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা লাভ করে। নারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি নামে একটি সংগঠন গড়ে তোলেন। ১৯৩১ সালে কলকাতায় পঞ্চম বঙ্গীয় মহিলা শিক্ষা সম্মেলন-এ এক মহামূল্যবান প্রবন্ধ উপস্থাপন করে তিনি নারী শিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেন। এছাড়াও বেগম রোকেয়া তার সাহিত্যকর্ম, মতিচুর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন প্রভৃতি রচনার মাধ্যমে নারীশিক্ষা ও নারী মুক্তির আন্দোলন গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান অপরিসীম।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
নারী শিক্ষার প্রসারে উক্ত মহীয়সী নারীর অবদান বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka, jessore, comilla, sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর