উদ্দীপকে ইংল্যান্ডের কোন দরিদ্র আইনের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দরিদ্রদের শ্রেণিকরণ করে তাদের সহায়তার ব্যবস্থা করার দিক থেকে ১৬০১ সালের দরিদ্র আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।১৬০১ সালের দরিদ্র আইন ছিল দরিদ্রদের কল্যাণে গৃহীত একটি যুগান্তকারী পদক্ষেপ। এ আইনে দরিদ্রদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। কাজ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম তাদেরকে সক্ষম দরিদ্র বলা হয়। অক্ষম, রুগ্ধ, বৃদ্ধ, অন্ধ, বধির, বিকলাঙ্গ, উন্মাদ প্রভৃতিকে অক্ষম দরিদ্র বলা হয় এবং এতিম, পরিত্যক্ত ও অক্ষম পিতামাতার সন্তানদের নির্ভরশীল বালক-বালিকা হিসেবে গণ্য করা হতো।উদ্দীপকে দেখা যাচ্ছে, X একজন সুস্থ যুবক কিন্তু সে ভিক্ষা করতে পছন্দ করে। আইন অনুসারে তাকে শ্রমাগারে পাঠানো হয়। Y বার্ধক্যজনিত কারণে অক্ষম, আইন অনুযায়ী তাকে দরিদ্রাগারে প্রেরণ করে এবং Z পিতৃমাতৃহীন এক অসহায় বালক তাকে দত্তক হিসেবে প্রেরণ করা হয়। উদ্দীপকের এ আইনটি দরিদ্রদের শ্রেণিকরণ এবং তাদের সহায়তা ব্যবস্থার দিক থেকে ১৬০১ সালে দরিদ্র আইনের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৬০১ সালের আইনে দরিদ্রদের তিন ভাগে ভাগ করা হয়। যথা- সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক।অতএব বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত আইনটি ১৬০১ সালে ইংল্যান্ডের দরিদ্র আইনের প্রতি ইঙ্গিত করেছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইংল্যান্ডের কোন দরিদ্র আইনের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka, comilla, sylhet, barisal, mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর