উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১৬০১ সালের ইংল্যান্ডের এলিজাবেথীয় দরিদ্র আইন (Elizabethan Poor Law)-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে।১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্রদের কল্যাণে একটি যুগান্তরকারী পদক্ষেপ। পূর্ববর্তী ৪২টি আইন ব্যর্থ হওয়ার পর এই আইনটি প্রণীত হয়। পূর্ববর্তী দরিদ্র আইনগুলোর ব্যর্থতা ও অসারতা দূরা করা, দরিদ্রদের যথাযথ ও সুষ্ঠু সাহায্যদান, কর্মসংস্থান সৃষ্টি করে দরিদ্রদের আত্মনির্ভরশীল করা ও সার্বিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দরিদ্রদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়। এই দরিদ্র আইনে দরিদ্রের সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক-বালিকা এই তিন ভাগে ভাগ করে পৃথক কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়।এই আইনের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের দায়িত্ব সরকারি অনুশাসনের মাধ্যমে স্বীকার করা হয়। ১৬০১ সালের দরিদ্র আইন প্রথম আইন যা স্থানীয় পরিবারগুলোকে দরিদ্রদের দায়িত্ব নিতে বাধ্য করা হয়। এর মাধ্যমে দরিদ্রদের সমস্যকে ব্যক্তিগত না দেখে সামাজিক সমস্যা হিসেবে গণ্য করা হয় এবং এর সমাধানে রাষ্ট্রীয় দায়িত্বের বিষয়টি প্রতিষ্ঠিত হয়।অতএব বলা যায়, উদ্দীপকে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, jessore, chittagong, dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর