উদ্দীপকে কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ ব্যবস্থাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে যে ঐতিহ্যগত সমাজকল্যাণ ব্যবস্থাটি প্রকাশ পেয়েছে তা হলো যাকাত।যাকাত হলো ইসলামের একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত, যা আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য সম্পদশালী মুসলিমরা আদায় করে। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সাধারণত, কোনো ব্যক্তির মালিকানায় যদি নিসাব পরিমাণ সম্পদ (একটি নির্দিণ্ড পরিমাণ) এক বছর ধরে থাকে, তবে তাকে তার মোট সম্পদের আড়াই ভাগ দরিদ্র, অভাবী ও অন্যান্য নির্দিষ্ট খাতে দান করতে হয়। এর মাধ্যমে সমাজে সম্পদের সুষম বণ্টন হয় এবং ধনী-দরিদ্রের বৈষম্য কমে। এই ধর্মীয় বিধান পালনের মাধ্যমে মানুষ মানসিক প্রশান্তি লাভ করে, কারণ এটি তাদের ধর্মীয় কর্তব্য পালনে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ পূরণে সাহায্য করে।উদ্দীপকের জামিলা খাতুন প্রতি বছর তাঁর সম্পদের আড়াই ভাগ দরিদ্র ও অসহায়দের মধ্যে বিতরণ করেন, যা যাকাতের মূল বিধানকে নির্দেশ করে। ইসলামে যাকাত হলো ধন-সম্পদ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অংশ গরিব ও অভাবী মানুষকে দান করা। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং সম্পদশালী মুসলিমদের জন্য বাধ্যতামূলক একটি আর্থিক ইবাদত। এটি কেবল ধর্মীয় কর্তব্যই নয়, বরং এটি একটি সুশৃঙ্খল সমাজকল্যাণ ব্যবস্থা, যা সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ ব্যবস্থাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka, comilla, sylhet, barisal, mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর