ইসলামি রাষ্ট্রে বাইতুল মাল-এর গুরুত্ব অপরিসীম। এটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং একটি কল্যাণমূলক রাষ্ট্রের ভিত্তি।
বাইতুল মাল একটি পরিকল্পিত সাহায্যদান ব্যবস্থা যা ইসলামি রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে, যেখানে যাকাত ও অন্যান্য উৎস থেকে প্রান্ত অর্থ ব্যবহার করে দরিদ্র, অভাবী এবং দুস্থ মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো দারিদ্রদ্র্য বিমোচন। বাইতুল, মালের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, যেখানে ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে তা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। এতে সমাজে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায় এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়।বাইতুল মাল শুধু সাহায্যই দেয় না, বরং মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী হতেও সাহায্য করে। উদ্দীপকে উল্লিখিত বিনাসুদে ঋণ দানের ব্যবস্থাটি এর একটি চমৎকার উদাহরণ। এর মাধ্যমে দরিদ্র মানুষ ব্যবসা-বাণিজ্য বা অন্য কোনো কাজে বিনিয়োগের সুযোগ পায়, যাতে তারা ভিক্ষাবৃত্তি বা অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। এছাড়াও বাইতুল মালের তহবিল থেকে বিভিন্ন রাষ্ট্রীয় কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। যেমন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, জনস্বাস্থ্য রক্ষা এবং রাস্তাঘাট তৈরি ইত্যাদি। এভাবে, বাইতুল মাল একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে ইসলামের আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করে।সুতরাং বলা যায়, বায়তুল মাল ইসলামি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড এবং 'সামাজিক নিরাপত্তার স্তম্ভ হিসেবে কাজ করে। এটি আদর্শ সমাজ গঠনে সহায়তা করে, যেখানে কোনো মানুষই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় না।